নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ব্রুকলিনের লিবার্টি এভিনিউর বৈঠকখানা কিচেন অ্যান্ড সুইটস রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসালের জাতীয় সভাপতি মো. করিম চৌধুরী এবং প্রতিষ্ঠাতা ও জাতীয় সভাপতি এমেরিটাস মাফ মিসবাহ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন অভিষেক কমিটির চেয়ারম্যান এএসএম মাইনউদ্দিন পিন্টু, কনভেনর আতিক রহমান, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসাইন এবং কো-অর্ডিনেটর শাহনাজ হোসাইন।
অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি মাসুদ রানা তপন ও সাধারণ সম্পাদক সন্তানু বড়ুয়াসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ইফতার মাহফিলে প্রবাসী দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যরা উপস্থিত থেকে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সবার কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion