Tuesday, 27 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আওয়ামীলীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে বঙ্গবন্ধু’র ৯৯তম জন্ম দিন উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: March 20, 2019 | 12:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ পালকি পাটি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের উদ্যোগে ১৮ই মার্চ সোমবার সন্ধ্যায় “ঐতিহাসিক মার্চ” নামে ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস, ৪৮তম মহান স্বাধিনতা দিবস উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযোদ্ধের উপর চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাঙ্গালীর উপস্থিতিতে অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরিফ কামরুল হীরা অনুষ্টানের প্রথমংশে উল্লখিত দিনগুলির তাৎপর্য নিয়ে আলোচনা করেন প্রবাসের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লা, ঠিকানার সম্পাদক ফজলুর রহমন ও জেনসাইট ৭১ এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ডঃ প্রদিপ কর, পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েছ আহমদ।
দিনগুলির উপর আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডঃ তমাস দুলু রায়, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল আহমদ চৌঃ, হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের আব্দুর রহিম বাদশাহ, ফরিদ আল্‌ম, এম এ করিম চৌঃ, আসুক মাসুক, কায়কোবাদ খান, ইলিয়ার রহমান, মিজানুর রহমান চৌধুরী, হেলাল মাহমুদ, সাদত হুসেন, আবুল কাশেম, শাহ মিজান, মহানগর আওয়ামীলীগের শিমুল হাসান, মহিলা আওয়ামীলীগের সভাপতি শাহনাজ মমতাজ. যুগ্ম সাঃ সম্পাদক রুমানা আক্তার, যুবলীগের জামাল আহমদ, সেবুল আহমদ, খন্দকার জাহিদ, স্বেচ্ছাসেবক লীগের আশরাফ উদ্দিন, নাফিকুর রহমান তোরান, জাতীয় শ্রমিক লীগের মনজুর চৌধুরী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সাখাওয়াত আলী, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় প্রমূখ। পরবর্তী অংশ সভা পরিচালনা করেন শাহ মোঃ বখতিয়ার ।

সভায় শোক ও গভীর শ্রদ্ধার সঙ্গে অবনতচিত্তে ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু সহ জাতীয় সকল নেতা মহান মুক্তিযোদ্ধে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে শোক পালন করা হয়। স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করা হয়। বক্তারা বলেন,

২৬ মার্চ আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙার দিন। । ৩০ লাখ শহীদের রক্তস্নাত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল। হাজার বছরের শোষণ-বঞ্চনার শাপমুক্ত হওয়ার যাত্রা শুরু হয়েছিল এই দিনেই। মহান মু্ক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে , দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যাক্ত করা হয়। . ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি ।মধ্যআয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য জাতীকে নিয়োজিত করতে বক্তারা আহবান জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ১৭ই মার্চ ছিল। বক্তারা বলেন ,যে নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না সেই নেতার শুভ জন্মদিনে সমগ্র জাতি আজ কৃতজ্ঞচিত্তে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছে। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও অধ্যবসায়ের গুণেই ।তিনি বাঙালি জাতির গর্বের মূর্ত প্রতীক হয়ে উঠেন। বাংলার এক নিভৃত পল্লী, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের অভিজাত মধ্যবিত্ত পরিবারের ছেলে শেখ মুজিব। .১৯২০ সালের ১৭ মার্চ জন্ম নেওয়া আদরের ছেলেটির ডাক নাম রাখেন খোকা। ছোটবেলা থেকেই খোকা ছিলেন ক্রীড়ামোদী, সাহসী, বুদ্ধিমান, প্রতিবাদী, গরিব-অসহায় মানুষের প্রতি সংবেদনশীল এবং রাজনীতি সচেতন।

১৯৭১ সালের ৭ মার্চ। বঙ্গবন্ধু রেসকোর্সের জনসভায় বাঙালীর স্বপ্নের বাণী উচ্চারণ করেছিলেন। ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’তাঁর এই ভাষণকে বিশ্বের ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ ভাষণের অন্যতম বলে গণ্য করা হয়। বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে স্বাধীনতার সংগ্রাম কথাটা বলেই ক্ষান্ত হননি, মুক্তির সংগ্রামের কথাটাও যোগ করেছিলেন। ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব আজও অম্লান। মূলত ৭ মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা এবং একই সঙ্গে স্বাধীনতা অর্জনের নির্দেশিত পথ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ