নিউইয়র্কে আজকাল সম্পাদক শাহ নেওয়াজ ও কণ্ঠশিল্পী রানো নেওয়াজের কন্যা জারিন’র জন্মদিন উদযাপিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ এবং সাপ্তাহিক আজকালের ব্যবস্থাপনা সম্পাদক কণ্ঠশিল্পী রানো নেওয়াজের একমাত্র মেয়ে সাদিয়া নেওয়াজ (জারিন) এর জন্মদিন উদযাপিত হয়েছে।

সাদিয়া নেওয়াজ জারিনের জন্মদিনে অভিন্দন জানিয়ে বক্তব্য দেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, কন্ঠশিল্পী মোস্তফা অনিক রাজ, সমাজকর্মী কাজী সাখাওয়াত হোসেন আজম, সাপ্তাহিক আজকালের বানিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিক, জেমিনি পত্রিকা সম্পাদক বেলাল আহমেদ, জেবিবিএর সভাপতি হারুণ ভূইয়া ও সাধারণ সম্পাদক জেড আলম নমি, ফটো সাংবাদিক নীহার সিদ্দিক প্রমূখ। এছাড়াও শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত থেকে জারিনকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।
বাবা শাহ নেওয়াজ এবং মা রানো নেওয়াজ মেয়ের জন্মদিনে শুভ কামনা করে এবং একগুচ্ছ ফুল দিয়ে বলেন, সুস্থ্য থেকো, ভালো থেকো। জীবন থেকে আরও একটি বছর তুমি করলে পার, সত্যিকারের মানুষ হয়ে ওঠো এই কামনা করছি বারবার।
জারিনের জন্মদিনে সুন্দর আগামীর পথচলাকে শুভাশীষ জানিয়ে অন্যান্যরা তাদের বক্তব্যে বলেন, আজকেরই এই দিনে সবকিছু হোক নতুন করে। সুখের স্মৃতিটুক থাক কাছে। আর সমস্ত দু:খগুলো যাক দুরে। তোমার জীবন শুরু হোক নতুন করে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল