Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে “আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণ ১৪২৬” ১৪ই এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: March 29, 2019 | 4:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : দুয়ারে কড়া নাড়ছে নতুন বাংলা বছর ১৪২৬। উন্মূল এই প্রবাসেও সে আসবে আগামীর প্রসন্ন প্রতিশ্রুতি নিয়ে। মুছে যাবে গ্লানি, অগ্নিস্নানে শুচি হবে ধরা। এই প্রার্থনা নিয়ে আনন্দধ্বনি নিউইয়র্কে তৃতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে “আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণ-১৪২৬” আগামী ১৪ই এপ্রিল, ২০১৯, রবিবার সকাল ৭টায় জামাইকার ১৮২ স্ট্রীটের সুসান বি এন্থনী স্কুল মিলনায়তনে। গানে, কবিতায় ও কথায় আনন্দধ্বনি বরণ করবে বাংলাবর্ষ ১৪২৬। বিরামহীন প্রায় ৪ ঘন্টাব্যাপী এই প্রভাতী বর্ষবরণ অনুষ্ঠানে থাকছে আনন্দধ্বনির প্রায় শতাধিক শিল্পী ও যন্ত্রী শিল্পীদের সমন্ময়ে সন্মেলক গান ও একক পরিবেশনা, যন্ত্রসংগীত, পাশাপাশি থাকবে প্রবাসের বিশিষ্ট শিল্পী ও আবৃত্তিকারদের পরিবেশনা এবং সংষ্কৃতিজনদের অনভূতি। অনুষ্ঠান শুরু হবে প্র্রভাত আলোয় যন্ত্রীবাদকের সুরের মূর্চ্ছনায়। অনুষ্ঠানে মূলত পঞ্চ গীতিকবির গান, লোকগান, গণসংগীত এবং দেশের গান পরিবেশন করা হবে। সাথে  থাকবে উপস্থিত দর্শকদের জন্য আনন্দধ্বনির ভালবাসার উষ্ণতায় মোড়া বৈশাখী  প্রাতঃরাশ।

আনন্দধ্বনি এ ব্যাপারে সম্পূর্ণ সচেতন ছিল যে প্রভাতে বর্ষবরণ উৎযাপনের কাজটি সুচারু ভাবে সম্পন্ন করা সহজ নয়, মধ্য এপ্রিলের শীতের ভোরে দর্শকদের অনুষ্ঠান মঞ্চে সমবেত করা একটি প্রায়-অসম্ভব কাজ ছিল। তা সত্বেও এই উদ্যোগটি আনন্দধ্বনি গত তিন বছর যাবত গ্রহণ করে আসছে। বাংলা নববর্ষ বাঙালির এক  সার্বজনীন  লোকউৎসব। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। বাংলাদেশে এই দিনটি উদযাপনের জন্য মানুষ বরাবর অতি প্রত্যুষে, ভোরের প্রথম আলো সম্ভাষণ জানানোর আগেই, রমনার বটমূলে সমবেত হয়ে থাকে। আনন্দধ্বনি সেই ঐতিহ্যটি ফিরিয়ে আনতে চাচ্ছে প্রবাসেও, প্রত্যুষে নববর্ষ উদযাপনের সেই আনন্দ, আগ্রহ ও প্রত্যাশার অভিজ্ঞতা কিছুটা হলেও প্রবাসী বাঙ্গালিদের মনে আনন্দধ্বনি সঞ্চারিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২০১৫ (বাংলা ১৪২২) সালে নিউইয়র্কে গঠিত আনন্দধ্বনি একটি স্বেচ্ছাশ্রমভিত্তিক সাংস্কৃতিক সংগঠন গঠিত হয় যা অলাভজনক সংগঠন হিসাবে নিউইয়র্ক সিটিতে নিবন্ধনকৃত । ট্রাই স্টেট ও পেলসিলভিনিয়ায় বসবাসরত আনন্দধ্বনির দুই বাংলার শিল্পীরা শুদ্ধভাবে গান পরিবেশন করতে চেষ্টা করে থাকে। সংগঠনের সাথে যুক্ত শিল্পী ও সংষ্কৃতিজন প্রবাসের শত পরিশ্রমের মধ্যেও সম্পুর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আনন্দধ্বনি গড়ে তুলেছে। মূলত এর পেছনে রয়েছে শিল্পীদের বাংলা ভাষা, সংগীত ও স্বদেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা; সর্বোপরি ত্যাগ এবং সংগীতের প্রতি একগ্রতা।

উল্লেখ্য, আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণ’ ১৪২৬ সফল করার জন্য ছোট-বড় মিলে আনন্দধ্বনির প্রায় শতাধিক শিল্পী ২০১৮ সালের অক্টোবর থেকে নিয়মিত অনুশীলন করে আসছে। আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণের টাইটেল স্পনসর হয়েছেন নিউইয়র্ক কম্প্রিহেনসিভ কার্ডিওলজি এবং পাওয়ার্ড বাই হিসাবে যুক্ত আছে উৎসব গ্রুপ ও টাউন-বিডি। অনুষ্ঠানের এলিট স্পনসর সৈয়দ জাকী হোসেন ও রাহাত হোসেন, গ্র্রান্ড স্পন্সর মেট্রোপ্লাস হেলথ প্লান  ও কসমস গ্রুপ এবং প্রিমিয়াম স্পনসর জেএফবি গ্রুপ, নিউজার্সী। অনুষ্ঠানে সহযোগিতা করছেন নিউইয়র্ক সিটির কিউসিএ (QCA) ফান্ড। আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণের মত নতুন উদ্যোগের সাথে প্র্রবাসীরা যুক্ত হবেন এ আশা ব্যক্ত করছে আনন্দধ্বনি। “আনন্দধ্বনি প্রভাতী বর্ষবরণ ১৪২৬” সবার জন্য উন্মূক্ত। প্রেস রিলিজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV