Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নতুন কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: October 21, 2013 | 10:06 AM

সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি। নিউইয়র্কের এস্টেরিয়ার ক্লাব সনম পার্টি হলে স্থানীয় সময় ২০ অক্টোবর রোববার কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিদায়ী সাধারণ সম্পাদক আহমেদ জিলুর পরিচালনায় এবং বিদায়ী সহসভাপতি আজিজুর রহমান রানার সভাপতিত্বে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। বিদায়ী সভাপতি জন এন উদ্দিন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
শপথ গ্রহনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নবনির্বাচিত সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে এবং নবনির্বাচিত কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোইটির সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি এম এ কায়ূম, আবদুল বাসিত, আজমল হোসেন কুনু, বদরুন্নাহার খান মিতা, বাংলাদেশ সোইটির সাধারণ সম্পাদক আবদুর রহিম হাওলাদার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে বৃহত্তর সিলেটবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্ট সহ বৃহত্তর সিলেটবাসীর অধিকার রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে নিরলসভাবে। জালালাবাদ এসোসিয়েশনকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোও তাদের অঙ্গীকার।
অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। হলটি ছিলো কানায় কানায় পূর্ণ। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করেন সবাই|

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV