Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব’র সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: February 24, 2025 | 2:46 PM

ইউএসএনিউজঅনলাইন ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে ট্রাভেল মালিকদের সংগঠন আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-অ্যাটাব এয়ার লাইন্সের টিকেট ক্রয় কিংবা ভ্রমন সংক্রান্ত যেকোন প্রয়োজনে আটাব এনলিস্টেড প্রতিষ্ঠানের সহযোগিতা নেয়ার আহবান জানিয়েছে। ১৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।
আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-আটাবভুক্ত নয় এমন প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে প্রতারিত না হতে গ্রাহকদের সতর্ক করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। আটাবভুক্ত প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে গ্রাহক হয়রানি শিকার হয়েছে এমন অভিযোগ এলে সাংগঠনিকভাবে খতিয়ে দেখে দোষী এজেন্সীর বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তারা।

ডিজিটাল ট্রাভেল এস্টোরিয়া কর্ণধার নজরুল ইসলাম বলেন, আটাবভুক্ত নয় এমন অনেক প্রতিষ্ঠান নুসুকের কোটা আছে বলে হজ্বযাত্রীদের সাথে প্রতারণা করছেন। প্রকৃত অর্থে বর্তমানে হজ্জ ভিসার কোন এজেন্সীর কাছে কোটা নেই। ২০২১ সালের পর কোন এজেন্সীকে সৌদি হজ্জ্ব মন্ত্রনালয় ভিসার কোটা দেয়নি। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি নুসুক থেকে হজ্ব ভিসার আবেদন করতে হয়।
নেতৃবৃন্দ জানান, আমেরিকায় ক্রেতা ও ট্রাভেল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে আটাব নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেক গ্রাহক যাতে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা পায় সেই দিকে গুরুত্ব দেওয়া। নেতৃবৃন্দ জানান, নুসুক হলো সৌদি আরবের হজ্ব রেজিস্ট্রশনের একটা প্লাটফর্ম। নিজের হজ্বের জন্য নিজেই নিবন্ধন করা যায়। কেউ নিজে না বুঝলে কোন ট্রাভেল এজেন্ট তাকে এপ্লিকেশন করতে হেল্প করতে পারে। কিন্তু হজ্ব নিবন্ধনের জন্য নুসুকের কোন এজেন্ট নেই।
কর্ণফুলী ট্রাভেলের সিইও ও আটাব সভাপতি মোহাম্মাদ সেলিম হারুন বলেন, ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট থেকে ফেরত আসাসহ বিভিন্ন বিড়ম্বনার শিকার হচ্ছে গ্রাহকরা। ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্যই গ্রাহকদের উদ্দেশ্যে আমাদের এ সতর্ক বার্তা। তিনি আরও বলেন, নুসুক হলো একটি অ্যাপ। যার মাধ্যমে সরাসরি হজ্ব নিবন্ধন করা যায়। এখানে কোন ক্যাশ লেনদেন হয়না, অনলাইনেই করতে হয় পেমেন্ট।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ