Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আহলে সুন্নাতের পবিত্র লাইলাতুল মুবারাকা পালন

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: April 23, 2019 | 6:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  মহান আল্লাহ তা’য়ালার দয়া ও মহান প্রিয়নবীর প্রেম অর্জনে পবিত্র কুরআন শরীফে ঘোষিত ও হাদীস শরীফে উদ্ধৃত পবিত্র লাইলাতুল মুবারাকা-লাইলাতুম মিন নিসফি শাবান তথা পবিত্র শবে বরাত উপলক্ষে গত ১৯শে এপ্রিল ১৪ই শাবান জুমাবার দিবাগত রাতে আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার উদ্যোগে “পবিত্র লাইলাতুল মুবারাকা মাহফিল” অনুষ্ঠিত হয়। নিউইয়র্কের কুইন্সে জ্যাকসন হাইটস্থ সংগঠনের কার্যালয়ে বাদ মাগরিব পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত ও না’ত শরীফ পাঠের মাধ্যমে মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার মহাসচিব হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী, তকরীর করেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিউইয়র্ক শাখার সভাপতি হাফেজ মাওলানা শেখ আব্দুর রহীম মাহমুদ, মাওলানা মাহমুদ ফিরোজ ও বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ কাজী সাইদুর রহমান, মুমিনুল হক, নজরুল ইসলাম, আকতার হোসেন, মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ নাদের, সানাউল হক, বাবুল মিয়া, নাজমুল গণী প্রমুখ।

আলেমগণ বলেন, শবে বরাতকে পবিত্র কুরআনের সুরা দুখানের শুরুতে “লাইলাতুল মুবারাকা” ও হাদীস শরীফে “লাইলাতুম মিন নিসফি শাবান” হিসেবে উল্লেখ করা হয়েছে। আরবের পূর্ব দিকে এই রজনীকে মুসলমানরা ফার্সী শব্দে শবে বরাত হিসেবে বলে থাকে। আর তাই¬ যারা বলে যে, শবে বরাত কুরআন ও হাদীস শরীফে নেই তারা মুর্খ ও বাতেল। কেননা তাদের উচিত কুরআন শরীফে “লাইলাতুল মুবারাকা” ও হাদীস শরীফে “লাইলাতুম মিন নিসফি শাবান” অনুসন্ধান করা। উল্লেখ্য যে, যদি কোন মুর্খ দাবী করে যে, কুরআন ও হাদীসে নামাজ রোজা নেই, সেও শাব্দিকভাবে সঠিক। কেননা নামাজ রোজা হল ফার্সী শব্দ যা কুরআন ও হাদীস শরীফে থাকার প্রশ্নই আসে না। কুরআন ও হাদীস শরীফে নামাজ রোজা “সালাহ” ও “সাওম” হিসেবে উল্লেখ রয়েছে। অতএব আলেমগণ বলেন যে, যারা সরলপ্রাণ মুসলমানদের ঈমান হরণ ও সুন্নত নফল ইবাদতের দিবস ও রজনী থেকে কৌশলে দুরে সরাতে চায় তাদের অপপ্রয়াস সম্পর্কে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মাহফিলে আসন্ন পবিত্র রামাদানের তাৎপর্য ব্যাখ্যা করে বলা হয় যে, আমরা আল্লাহ্র নিকট থেকে মহান প্রিয়নবীর খাতিরেই রমাদান, লাইলাতুল কদর ও পবিত্র কুরআন পেয়েছি। সুতরাং নবীপ্রেমেই প্রকৃত ঈমানী ও দ্বীনি তালিম তবলীগ ও দাওয়া। নবীপ্রেমহীন সকল ধর্মীয় প্রচেষ্টাই ঈমানহীন বাতেল ফেরকার অন্ধ অনুসরন। মাহফিলে আলেমগণ সবাইকে নবীপ্রেমে ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নতের অনুসরণে জীবন অতিবাহিত করার আহবান জানান। শেষে মুসলিম মিল্লাত ও বিশ্বমানবতার দো’জাহানের প্রকৃত মুক্তি কামনা করে সালাতু সালাম কিয়াম ও দরূদ পাঠান্তে বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে “পবিত্র লাইলাতুল মুবারাকা মাহফিল” সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV