নিউইয়র্কে ইউএসবিসিসিআই তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো ১৬ মে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আগামী ১৬ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) রিয়েল এস্টেট এক্সপো ২০২৬। এ উপলক্ষে বুধবার জ্যামাইকার গ্রেটার নেক্সাসে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির ‘তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো’ এর বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ-এর সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠনের পরিচালক শেখ ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ইসমাইল আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ আলী সিপিএ, এক্সপোর অন্যতম স্পন্সর ফাহিম হোসেন এবং লোন অফিসার কাজী জাহাঙ্গীর।
আয়োজকরা জানান, কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী এ এক্সপো আয়োজন করা হয়েছে। রিয়েল এস্টেট খাতে অন্যতম বৃহৎ আন্তর্জাতিক এ এক্সপোতে রিয়েল এস্টেট অ্যাটর্নি, ব্রোকার, ব্যাংকার, হালাল পদ্ধতিতে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান, ডেভেলপার, বিনিয়োগকারী, এজেন্ট ও সংশ্লিষ্ট প্রশাসনের নীতিনির্ধারকসহ বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন।
পাশাপাশি ইভেন্টে নেটওয়ার্কিং সেশন, প্যানেল আলোচনা, প্রদর্শনী এবং বিনিয়োগ ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন থাকবে।
ইউএসবিসিসিআই’র সংবাদ সম্মেলনে জানানো হয়, এ এক্সপোতে ৬০টিরও বেশি প্রদর্শক এবং এক হাজারের বেশি পেশাজীবী ও বিনিয়োগকারীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রিয়েল এস্টেট মার্কেটে নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টিসহ ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion