নিউইয়র্কে ইউর ড্রিম হোম কেয়ারের সৌজন্যে ‘ভিলেজ কাপ-২০২৪’ ফুটবল টুর্নামেন্ট
জলি আহমেদ : বিদেশের মাটিতে প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলেছেন। বিশ্বব্যাপী নিজ দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হয়ে গেলো ইউর ড্রিম হোম কেয়ারের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট।
নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ওজনপার্কে ‘ভিলেজ কাপ-২০২৪’ নামে টুর্নামেন্টের আয়োজন করে বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব ইউএসএ। আনন্দঘন ও উত্তেজনাপূর্ণ এই ফুটবল ম্যাচে গ্র্যান্ড স্পন্সর ছিল ইউর ড্রিম হোম কেয়ার।
ইউর ড্রিম হোম কেয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে থাকে। বাঙালি তরুণদের উৎসাহ দিতে তাদের নানা কার্যক্রমেও সহযোগিতা করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের ‘ভিলেজ কাপ-২০২৪ টুর্নামেন্টে এর পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করে ইউর ড্রিম হোম কেয়ার।
ফুটবল ম্যাচটি উপভোগ করতে নিউইয়র্কের বিভিন্ন দূরদূরান্ত থেকে প্রবাসীরা ছুটে আসেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির দুই বারের নির্বাচিত প্রেসিডেন্ট ও তিনবারে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ইউর ড্রিম হোম কেয়ারের কর্ণধার এম এ আজিজ। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম সেলিম, কমিউনিটির বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, পরিচিত মুখ, বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও প্রবাসীরা।
এম এ আজিজ বলেন, “খেলাধুলার মাধ্যমে পরস্পরের সম্পর্ক দৃঢ় হয়,শারিরীক তথা মানসিক সুস্থতার জন্য যুবসমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য! ওজনপার্কের সবচেয়ে পুরোনো বাঙালি আমি। বতমানে ওজনপার্কে অনেক বাঙালির বসবাস,আজকে মনে হচ্ছে এটা যেন মিনি বাংলাদেশ। আমি আপনাদের বন্ধু, আপনাদেরই আপনজন।
তিনি আরও বলেন, “ইউর ড্রিম হোম কেয়ার “আপনাদের-ই সংগঠন। আমি সততার সঙ্গে বলছি যে, এই হোম কেয়ার করে নিজে চলার জন্য আসিনি। আমি এই ব্যবসায় আসছি কমিউনিটিকে সহযোগিতা করার জন্য। আপনাদের সঙ্গে আছি। ভবিষ্যতেও থাকবো।”
ইউর ড্রিম হোম কেয়ারের ডিরেক্টর মোর্শেদ আহমেদ শিপন বলেন, “আজকে আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি খেলা উপহার দেওয়ার জন্য। এখানে প্রচুর দর্শক এসেছেন খেলা উপভোগ করার জন্য। যারা বিদেশের মাটিতে এমন একটি খেলার আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই।”
এসময় আনোয়ারুল আজিম সেলিম টুর্নামেন্ট আউজনকারীদের ধন্যবাদ জানান। আগামীতে এমন আয়োজনের আশা প্রকাশ করেন।
বিজয়ী ছোট দেশ দলকে ট্রফি ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া খেলায় বিভিন্নভাবে অবদান রাখায় পুরস্কার তুলো দেওয়া হয়।
আরো উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সভাপতি আব্দুল মান্নান, বাংলদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, স্পোর্টস কাউন্সিলের দপ্তর সম্পাদক হাসান সোহাগ প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল