নিউইয়র্কে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের ব্রঙ্কস কার্যালয় উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের কার্যালয় উদ্বোধন হয়েছে। ফিতা কেটে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ। তাকে অভ্যর্থনা জানান ব্রঙ্কস অফিসের চিফ এডভাইজার হাজী ইকবাল হোসেন ও ডাইরেক্টর মিডিয়াকর্মী মাহফুজ আদনান। এসময় তার সঙ্গে ছিলেন সাংবাদিক রিমন ইসলাম, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের জ্যাকসন হাইটস অফিস কর্মকর্তা জাকিয়া, সুমাইয়া, তাসমিয়া প্রমুখ।
সভায় বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাংলাবাজার মসজিদ কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেছেন, কমিউনিটির সেবায় ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কমিউনিটি একটিভিস্টদের পাশাপাশি ব্যবসায়ীরা কমিউনিটিকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করেন।
গত ১ আগস্ট ব্রঙ্কসের ক্যাসল হিল ওয়েস্টচেস্টার এভিনিউতে ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার অফিস উদ্বোধন কালে তিনি আরও বলেন, বয়স্কদের সেবা দানে হোম কেয়ারগুলো অত্যন্ত ভালো কাজ করছে। এতে অনেকেই এর সুবিধা গ্রহণ করে সময়কে উপভোগ করছেন।
মাহফুজ আদনানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী শাহজাদ আলী, ব্যবসায়ী ও সাবেক স্কুল শিক্ষক মনজুর ই মৌলা, আগর ও আতর ব্যবসায়ী হাজী ইকবাল হোসেন, বাংলা বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া ও সহযোগি ইমাম হাফিজ তফাদার, সিপিএ কামরুল হাসান, সিপিএ জাকির চৌধুরী, বিহঙ্গ প্রিন্টিং এর আব্দুল হাকিম, কমিউনিটি লিডার ফজলে আবিদ খান প্রমুখ। পরে বাংলাবাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া দোয়া পরিচালনা করেন। পরে ব্রঙ্কস অফিসের পক্ষ থেকে সকলকে আপ্যায়িত করা হয়।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি