Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে উদীচীর প্রথমবারের মত হেমন্ত উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: October 25, 2019 | 5:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত রোববার উদীচী প্রথমবারের মত আয়োজক করে হেমন্ত উৎসব। নিউইয়র্কে বাংলাদেশের কৃষ্টি, ‘কালচার’ ও ঐতিহ্য উদযাপন নিয়ে অগ্রবর্তী অংশে প্রতিনিধিত্বকারী সংগঠন উদীচী প্রবাস প্রজন্মের কাছে বাংলাদেশের শেকড় এবং বাংলার চিরায়িত রুপকে তুলে ধরার প্রত্যয়ে আয়োজক করে হেমন্ত উৎসব। জ্যাকসন হাইটসের উদীচী স্কুলে দিনব্যাপী উৎসবে ছিল গান, আবৃত্তি, আলোচনাসহ নানা অনুষ্ঠান। আয়োজন করা হয় একটি শোভাযাত্রার। আলোচনায় বার বার ঘুরে ফিরে আসে কবি জীবনানন্দ দাস প্রসঙ্গ। কবি জীবনানন্দ দাস আর হেমন্তের প্রাসঙ্গিকতা ছিল বিশিষ্টজনের আলোচনার মধ্যে। অনুষ্ঠানে আয়োজক ও অংশগ্রহণকারী সবাই এক বাক্যে বলেছেন, এ যেন উদীচী আয়োজিত ‘হৃদয়ছোঁয়া’ হেমন্ত উৎসব।
উৎসবে কবি জীবনানন্দ দাস এবং স্বরচিত কবিতা পাঠ ও কবিদের আড্ডা সঞ্চালনা করেন ফারুক ফয়সল। আলোচনা করেন মুজিব বিন হক, শামস আল মমীন, আহমদ মাযহার, শাহাব উদ্দিন সাগর, রওশন হাসান, জুলি রহমান প্রমুখ।

উৎসবের উদ্বোধন করেন বেলাল বেগ। স্বাগত বক্তব্য রাখেন সুব্রত বিশ্বাস। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জীবন বিশ্বাস। তবলায় দীপ্ত রায়।

শফী চৌধুরী হারুনের পরিচালনায় হেমন্তের গানে অংশ নেন দীপ্ত রায়, উদিতা তন্বী, দিব্য রায়, সুদীপ্ত দাস অর্ক, অনন্যা দাস শ্রুতি, অঙ্কুর বিশ্বাস, দেবদুতি চৌধুরী, অরিক রহমান, বাসুদেব রায়, শ্রাবন্তী ঘোষ, শার্লিন তাজউইদ, সামান্তা তাজরুন, আইরিণ ফেমড, মাহদিয়া ফাইজা, প্রসাদ বিশ্বাস, ওম রাজ সরকার, হেমদের চৌধুরী, মনিষা দাস, মল্লিকা দাস, শারাফ ফারহানা মাইশা, তাশি ফুন্টস্ক, অনির্বাণ রায়, অমৃতা রায়, সংগীতা চক্রবর্তী, স্মরণিকা চক্রবর্তী, তৃষা ম-ল, প্রমিত মহান আচার্য্য, আদিত্য রায়, দূর্জয় রায়, সৃজয় রায়, অনুপল চৌধুরী, ইশতিয়াক সামিন, রামিসা রাইসা, অর্জুন মল্লিক, নিশাত হাসান, নাদিয়া হাসান, এনি দাস, সাবাত চৌধুরী, বাঁধন কর্মকার, প্রিয়াঙ্কা সরকার, নবনীতা চন্দ, অশোক ধর, ফারহান মাহির অর্ণব, প্রতিক মোদক, রাজদীপ বণিক, নুজাইমা ইশরাত, ফাতেমা আহমেদ সামান্তা, সোফিয়া নেসা বারি, তমালিকা মৃধা নন্দিনী, সাবাত চৌধুরী, রাকাত হোসেইন।
এর পর উদিতা তন্বী এবং দিব্য রায়ের পরিবেশনা সংগীতানুষ্ঠানে ছিল মুগ্ধ হন দর্শকরা।
উদীচী স্কুলের নৃত্য শিক্ষিকা প্রিমা রায়ের পরিবেশনায় নৃতে অংশ নেন উদিতা তন্বী, অমৃতা রায়, স্মরণিকা চক্রবর্তী, এনি দাস, আইরিণ ফেমড, নুজাইমা ইশরাত, শারাফ ফারহানা মাইশা, নিশাত হাসান, নাদিয়া হাসান, বাঁধন কর্মকার, প্রিয়াঙ্কা সরকার, নবনীতা চন্দ। কৌতুক পরিবেশন করেন শহীদউদ্দীন। তপন মোদকের পরিচালনায় তবলার লহরে অংশ নেন দীপ্ত রায়, অনির্বাণ রায়, অজুন মল্লিক, দুর্জয় রায়, সৃজয় রায়, সুদীপ্ত দাস অর্ক, বাসুদেব রায়, প্রসাদ বিশ্বাস, অশোক ধর, প্রতীক মোদক, রাজদীপ বণিক। আমন্ত্রিত শিল্পী তানভীর শাহীন পরিবেশন করেন দুটি সংগীত।

ঐতিহ্যবাহী বাংলা গানের ভক্তিরসাত্মক গানে অংশ নেন উর্বি, মুক্তা ধর, অনামিকা মজুমদার, সুদৃতা পাল সুলেখা, শাহানা আক্তার নূপুর, সুক্তি বিশ্বাস, সংগীতা চক্রবর্তী, তৃষা ম-ল, দিব্য রায়, তমালিকা মৃধা নন্দিনী, সুনীল বিশ্বাস, ঠাকুরদাস সরকার। তবলায় ছিলেন দীপ্ত রায়। সহ-পরিচালক ছিলেন জীবন বিশ্বাস। পরিচালনা করেন মুত্তালিব বিশ্বাস। জীবন বিশ্বাস বিশ্বাসের উপস্থাপনায় পুরস্কার বিতরণ করেন সুব্রত বিশ্বাস। সহযোগিতায় ছিলেন জেবু চৌধুরী, চাপা, সুদৃতা পাল সুলেখা, শাহানা আক্তার নূপুর এবং মুক্তা ধর।
ধ্বনি প্রক্ষেপণ করেন তানভীর শাহীন। চিত্রগ্রহণ করেন তুষার রায়। মঞ্চসজ্জায় ছিলেন তুষার রায় ও জেবু চৌধুরী। তাদের সহযোগিতা করেন সুদৃতা পাল সুলেখা, শফি চৌধুরী হারুণ, ফজলুল করিম সেলিম, মহাদেব মল্লিক, মোহিত আচার্য্য, মুক্তা ধর, পরেশ ধর। শোভাযাত্রা আয়োজনের দায়িত্বে ছিলেন শুক্লা চক্রবর্তী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV