নিউইয়র্কে এইচআরপিবি’র সভাপতি এডভোকেট মনজিল মোরসেদের সাথে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র মতবিনিময় সভা : বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখার আহবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইটজি চায়নিজ রেস্তোরায় গত বুধবার বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের উদ্যোগে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ নাসির উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল।
সভায় এইচআরপিবি কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মনজিল মোরসেদ বলেন, আইনের শাসন, গনতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত না হলে কোন দেশ প্রকৃত উন্নয়ন করতে পারে না। তিনি তার বক্তব্যে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় প্রবাসী ট্রাইবুনাল গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বাংলাদেশ ল সোসাইটির সাথে সংশ্লিস্ট আইনজীবীদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভুমিকা রাখার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন উপদেস্টা এডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট এম মতিউর রহমান, সাবেক উপদেস্টা এডভোকেট মিয়া জাকির, এটর্নী খায়রুল বাশার, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, এডভোকেট মাহাবুবার রহমান বকুল, এডভোকেট ওয়াহিদুর রহমান, এডভোকেট সুলতানা জামান, এডভোকেট জয়জিত আচার্য্য (এ.পি.পি), এডভোকেট সোনিয়া সুলতানা, এডভোকেট শাহিন খান, এডভোকেট পারভিন জামাল, এডভোকেট মহি উদ্দিন প্রমুখ।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল