Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এক মঞ্চে গাইলেন বাংলাদেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: October 1, 2021 | 11:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে এক মঞ্চে গান গেয়েছেন বাংলাদেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা । গত রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুইন প্যালেজে শো টাইম মিউজিকের আয়োজনে ‘সাত সুরে রাঙা সন্ধ্যা’ শিরোনামে এ সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। হলভরা দুই শতাধিক দর্শক রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তাদের গান শুনেন।
করোনা উত্তরকালে এটি ছিল তাদের দ্বিতীয় যৌথ কনসার্ট। উদ্যোক্তা প্রতিষ্ঠান উভয়ের হাতে স্মারক সম্মাননা তুলে দেন। তাতে সংযুক্ত ছিলো নিবেদিত কবিতা। ঋদ্ধ কবিতা দুইটি লিখেছেন কবি সালেম সুলেরী। সম্মাননা প্রদানকালে কবিতাদ্বয় আবৃত্তি করা হয়। গায়ক সেলিম ইব্রাহীম কবি সুলেরীর পক্ষে তা আবৃত্তি করেন। স্বাগত বক্তব্য দেন সমন্বয়কারী আলমগীর খান আলম। ডা. সারোয়ারুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানের আয়োজক আলমগীর খান আলম বলেন, এমন মহান দুই কিংবদন্তি শিল্পীকে নিয়ে আমরা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের। অনেকদিন ধরে নিউইয়র্কের দর্শকেরা তাদের গান শুনতে চাচ্ছিলেন। আজ তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে এ ধরনের আরও আয়োজন করে যাবো।
অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীকে উত্তরীয় পরিয়ে দেন সমাজকর্মী ও ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, রেজওয়ানা চৌধুরী বন্যাকে উত্তরীয় পরিয়ে দেন ডাক্তার সারওয়ার হাসান চৌধুরী ও মো. আজম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনিসুর রহমান দিপু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV