নিউইয়র্কে এনআরবি ওর্য়াল্ড ওয়াইড’র ২দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৩ এপ্রিল বিকেলে ২দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন সংগীতজ্ঞ মুত্তালিব বিশ্বাস। এসময় তাঁর সঙ্গে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন রাষ্ট্রদূত ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। বিশেষ অতিথি ছিলেন নিউইর্য়ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নসো। এনআরবি ওর্য়াল্ড ওয়াইড আয়োজতি পিএস ৬৯ স্কুলের এই মেলায় অতিথি হিসেবে ছিলেন মেলার টাইটেল স্পন্সর টাইম টিভির সিইও আবু তাহের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলার সমš^য়ক তোফাজ্জল লিটন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে মুত্তালিব বিশ্বাস বলেন, আমরা যারা এই মেলায় এসেছি আমরা চেহারা ও মনে প্রানে বাঙালি। এ জন্যই এসে খুব ভালো লাগছে। দেশ থেকে এতো দূরে থেকেও আমরা বাঙালিয়ানার টানে এতো বর্নাঢ্য মেলার আয়োজন করতে পারি।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত ও জাতসিংঘে নিযুক্ত বাংলাদশেরে স্থায়ী প্রতিনিধি মাসুদ বনি মোমনে বলেন, পহেলা বৈশাখ একটি সার্বজনিন অনুষ্ঠান। এতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ গ্রহন করে। এই অনুষ্ঠানে এসে এই বিষয়টি দেখে আমার ভালো লেগেছে। আমি চাই আপনাদের মতো অনুষ্ঠান নিউইয়র্কে বা সব জায়গায় আরো বেশি বেশি করে হোক।
বিশেষ অতিথির বক্তব্যে নিউইর্য়ক বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা বলেন, এখানে এসে দেখলাম নতুন প্রজন্মের অনেকে এই মেলায় এসেছে। এমন কি বেশ কিছু আমেরিকান ও এসেছেন । এভাবেই আমাদেও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। আমি আশা করবো আগামী বছর আপননারা ইউনেস্কো ¯^ীকৃত মঙ্গল শোভা যাত্রাটিও আপনারা আয়োজন করেবেন।
টাইম টিভির সিইও আবু তাহের বলেন, আমরা চাই আমাদেও সংস্কৃতি নতুন প্রজন্ম এবং মূল ধারার মানুষের মধ্যে ছড়িযে পড়–ন। এ জন্যই আমরা এই মেলা সঙ্গে সম্পৃক্ত হয়েছি।
বৈশাখ উদযাপন কমিটির সমš^য়ক তোফাজ্জল লিটন জানান, আগামীকাল গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌসী আরা। রাফেল ড্র’তে পুরস্কার হিসেবে দেওয়া হবে নিউইয়র্ক- ঢাকা রিটার্ন টিকিট। প্রবেশ মূল্য ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় পোশাক-গহনার স্টলসহ মোট ২৭টি স্টল আছে।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি