Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: February 25, 2026 | 11:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার। ধর্মীয় উৎসব আমেজের এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে ওজন পার্কের বৈঠকখানা কিচেন পার্টি হলে বসেছিল ক্লাব সদস্যদের মিলন মেলা। দল-মত নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার উৎসবে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সমন্বয়ক ইমতিয়াজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ইমাম মো. মহিউদ্দিন।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু, এলাহী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট এনরোলমেন্ট এজেন্ট কুদরুত এলাহী, কবির হাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ হোসেন, রিয়েলটর এডভোকেট আরিফুর চৌধুরী, সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ইফতার ও দোয়া মাহফিল উপ কমিটির আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম, সদস্য সচিব নূর রতন, প্রচার সম্পাদক সাজন চৌধুরীসহ সংগঠনের কর্মকর্তারা।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এই ইফতার মাহফিলে অংশ নেন।
বক্তারা এ চমৎকার আয়োজনে জন্য ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ’র কর্মকর্তাদের বিশেষ ধন্যবাদ জানান।
সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী জানান, ২০২৪ সালে ওজন পার্ক ফেন্ডস ক্লাব ইউএসএ’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নানামুখি কল্যাণমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি সংগঠনটিকে আরো এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতি মোঃ ইকবাল হোসেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ইফতার মাহফিলকে সফল করার জন্য ইফতার মাহফিল উদযাপন কমিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ