Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি দিলওয়ার স্মরণ সভা

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 13, 2019 | 3:00 PM

শেলী জামান খানঃ কবি দিলওয়ার বাংলাদেশের কাব্যধারার এক উজ্জ্বল পুরুষ। আজীবন  সাহিত্যসাধনা করে গেছেন। কবিতায় আলাদা কণ্ঠ হিসেবে তাঁকে মান্য না করে আমাদের উপায় নেই। আপন কাব্যখ্যাতি কিংবা কাব্যস্বীকৃতি নিয়ে তাকে কখনো  বিচলিত হতে দেখা যায়নি। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারনে অতীতে অনেকে তাঁকে মফস্বলের কবি হিসেবে গণ্য করেছি। কিন্তু কাব্য বিষয় আহরণে দিলওয়ার বিশ্বের নানাদিকে হাত বাড়িয়েছেন এবং আজীবন এটাই ছিল তাঁর ব্রত। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাঙালীর অগ্রযাত্রার প্রতিটি সংগ্রামে কবি দিলওয়ার গনমানুষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে আমাদের সাহিত্য সাংস্কৃতির মুল প্রবাহের অন্যতম প্রাণপুরুষের কর্মের চর্চাকে তুলে ধরা আজকের বাস্তবাতায় আরো বেশী জরুরী।
কবি দিলওয়ার’এর ৬ষ্ট প্রয়াণ দিবস উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ১০ অক্টোবর বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত এ নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী, কবি গীতিকার ইশতিয়াক রুপু, সাংবাদিক রহমান মাহবুব এবং হেলিম আহমেদের যৌথ পরিচালনায় আলাপ, সংলাপ আর কবিতায় স্মরণ করা হয় কবিকে। অনুষ্ঠানের শুরুতে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে স্মরণ এবং সন্তপ্ত পরিবারের প্রতি সববেদনা জানানো হয় এক মিনিটের নীরবতার মধ্য দিয়ে।
প্রবীণ সম্পাদক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ স্মরণ সভায় বিপুল সংখ্যক সংস্কৃতিসেবী ও দিলওয়ার অনুরাগীদের সমাগম ঘটে। আলোচনায় তারা দিলওয়ারকে একজন বড় কবি ছাড়াও মানবিক উচ্চারণের এক সাহসী প্রতিভা বলে চিহ্নিত। সাংবাদিক মনিজা রহমান কবি দিলওয়ারের জীবনই থেকে পাঠ করেন অনুষ্টানের শুরুতেই।
মাহবুবুর রহমান তাঁর আলোচনায় বলেন , কবি দিলওয়ার নানাভাবে তাঁর পরিবেশ প্রতিবেশকে আন্দোলিত করে গেছেন। মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস বলেন, কবি দিলওয়ার আন্তর্জাতিকতার কথা বলে গেছেন তাঁর কাব্যে , তাঁর গানে। শোষিত বঞ্চিত মানুষের মুক্তির কথাই তিনি উচ্চারণ করে গেছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ তাঁর আলোচনায় কবিকে নিয়ে নিজের ব্যক্তিগত স্মৃতির কথা উল্লেখ করেন। কবি দিলওয়ারের সাথে শিল্পী সুলতানের জীবনধারার মিল দেখেছেন উল্লেখ করে বেলাল বেগ বলেন , চণ্ডীদাস মানুষের জয়গান করে গেছেন- কবি দিলওয়ারও  করে গেছেন মানুষের জয়গান নিজের উচ্চারণে। তাঁর কর্ম নিয়ে একটি মিউজিয়াম করার জন্য কবি অনুরাগীদের প্রতি আহ্বান জানান বেলাল বেগ।
কবি ফকির ইলিয়াস তাঁর বক্তব্যে নিজের কাব্য কর্মে কবি দিলওয়ারের প্রেরণারা কথা তুলে ধরেন। সাংবাদিক সামসাদ হুসাম চৌধুরী তাঁর বক্তব্যে কবি দিলওয়ারের নানা ঐতিহাসিক কর্মের কথা জানালেন উপস্থিত শুধীজনকে। লেখক সোনিয়া কাদের কবিকে নিয়ে নিজের ব্যক্তিগত স্মৃতিগাথা তুলে ধরেন।সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতারুল ইসলাম বলেন, কবিদের কোন দেশ নেই , স্থান নেই – তারা নিজেদের উচ্চারণের মধ্য দিয়েই আন্তর্জাতিক হয়ে উঠেন। কবি দিলওয়ারও একইভাবে আমাদের কাছে ধরা দেন বলে তিনি উল্লেখ করেন। কবি ও সংগঠক সালেম সুলেরী সস্বাধীনতা পরবর্তী কাব্য ধারায় কবি দিলওয়ারকে নিয়ে আলোচনা করেন।    
কবিপুত্র শাহীন দিলওয়ার তাঁর বাবাকে নিয়ে প্রথম আলো উত্তর আমেরিকার এমন আয়োজনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানালেন। কবিকন্যা সাজিয়া রহমান তাঁর বাবা কোন খ্যাতির পেছনে কখনো ছুটে যাননি উল্লেখ করে বাবার কবিতা পাঠ করে শুনান। কবি দিলওয়ারের নাতি আদি রহমান তার নানার কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন ।    
কবি দিলওয়ার ১৯৩৭ সালের ১ জানুয়ারি সিলেট জেলার দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ পৈতৃক নিবাস ‘খান মঞ্জিল’-এ জন্মগ্রহণ করেন। শিক্ষকতার মাধ্যমে পেশাজীবনের শুরু হলেও এরপর রাজধানীতে এসে সাংবাদিকতা শুরু করেন কবি। ১৯৬৭ সালে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন দৈনিক সংবাদে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩-৭৪ সালে দৈনিক গণকণ্ঠেও সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ উদীচী ও খেলাঘর আসরের সিলেটের সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।
কবি দিলওয়ার ১৯৮০ সালে কাব্য চর্চায় বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে সাহিত্যে অবদানের জন্য তাকে একুশে পদক প্রদান করা হয়।  ১০ অক্টোবর ২০১৩ সালে সিলেটে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
অনুষ্টানে কবির কবিতা থেকে আবৃত্তি করেন বাচিক শিল্পী গোপন সাহা এবং শামীম আল আমীন।
সভায় উপস্থিত থেকে আলোচনা , কবিতা পাঠ ,আবৃত্তিতে অংশ নেন জান্নাতুল আরা, ফরিদা ইয়াসমীন, রওশন হক, রোকেয়া দীপা, জেবুন্নেছা জোৎস্না, শাহীন দিলওয়ার, ইমাম কাজী কাইয়ুম,শেলী জামান খান, জাহেদ আহমেদ, আবদুস শহীদ, স্বপ্ন কুমার, ভায়লা সালিনা , আবু তাহের , ইলিয়াস খসরু , এএফএম জামান , সাজিয়া রহমান, আদি রহমান, ফকির ইলিয়াস, ফারহানা ইলিয়াস তুলি, শেখ আখতারুল ইসলাম,মাহবুবুর রহমান, সুব্রত বিশ্বাস, আলেয়া চৌধুরী, মইনুল হক চৌধুরী হেলাল, ইশতিয়াক রূপু, জাহেদ আহমদ, সামসাদ হুসাম চৌধুরী, মনিজা রহমান, ফরিদা ইয়াসমান, জান্নাতুল ফেরদৌস আরা, সুলতানা পারভীন রেবা, দিলারা খান, রহমান মাহবুব, মোঃ আবদুল মালেক, মিনহাজ আহমদ, আরিফ মাহমুদ শৈবাল, সাজিয়া রহমান, অধ্যাপক আব্দুল কাইয়ুম, সুলতানা শাহীন, শাহীন ইবনে দিলওয়ার, সৈয়দ মামুনুর রশীদ, সৈয়দ মুজিবর রহমান, আবুল খায়ের চৌধুরী, মাহমুদুল হক চৌধুরী, সরওয়ার সালাউদ্দীন, শেখ মোফাখখার উল ইসলাম, হেলিম আহমেদ, মাসুম আহমেদ, রওশন হাসান, আহমাদ মাযহার, তোফাজ্জল লিটন, ফুকু চৌধুরী, শামস আল মমীন, এম এ আহাদ , সুয়েব সাজ্জাদ , আকবর হায়দার কিরন, এমাদউদ্দীন প্রমূখ কবি, লেখক, সাংবাদিকসহ কবির ভক্ত জনগন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV