নিউইয়র্কে কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গত ৩ মে হলিসে ১০০-৩৭, ১৯৬ স্ট্রিটে তাদের বাড়ির ব্যাক ইয়ার্ডে নব বর্ষ উদযাপনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবশেনাসহ ব্যাপক আয়োজন করেন তারা।
পান্তা-ইলিশ, ভর্তা-ভাতসহ মজাদার সব খাবার খাবার ছিল এ আয়োজনে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, সবুজ সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেন শিল্পীদের মনোজ্ঞ এ পরিবেশনা।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যোগ দেন এ উৎসবে। অতিথিদের সঙ্গে নিয়ে নব বর্ষের আনন্দ-উৎসবে মেতে ওঠেন তারা।
কমিউনিটি এক্টিভিস্ট শাহনাজ হোসেন ও মাহবুব হোসেন এ আয়োজনে উপস্থিত হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ সংবাদ
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation