Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কমিউনিটি সংগঠক নাসেরের নামাজে জানাযা সম্পন্ন : সৎকারের সহায়তায় এগিয়ে এলেন আবু জাফর মাহমুদ

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: May 15, 2024 | 6:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ে আজীবন সংগ্রামী তরুণ প্রয়াত মোহাম্মদ নাসের আখতারের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের ওজোন পার্কের ফরবেল মসজিদে। মঙ্গলবার আসর নামাজের আগে মসজিদের সম্মুখ বারান্দা ও সিঁড়িতে কয়েক’শ প্রবাসী বাংলাদেশি তার জানাযার নামাজে শরিক হন। ওই সময়ে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সংগঠক নাসের আখতারের মরদেহ দেশে পাঠানোসহ বিভিন্ন আনুষ্ঠানিকার ব্যয়ভারের বড় একটি অংশ বহন করার কথা জানান প্রবাসী বাংলাদেশিদের প্রাণের মানুষ স্যার ড. আবু জাফর মাহমুদ। তিনি ঘোষণা দেন, নাসের আমার ভাই। তার জন্য পরিবার ও নিকটজনের পক্ষ থেকে যা করনীয়, সেই দায়িত্ব আমাদের। তিনি বলেন, নাসের এর একটি পুত্র সন্তান রয়েছে। তার লেখাপড়ার চালানোর প্রয়োজনে যোগাযোগ করলে আমরা তার দায়ভার গ্রহণ করবো। জানাযায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে নাসেরের পরিচিত শুভার্থীরা অংশ নেন। তারা নাসেরের বন্ধু বৎস্যল আচরণ, তৎপরতা ও সেবামুলক তৎপরতার বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বলেন, তার আকস্মিক মৃত্যূতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যা কখনোই পুরণ হবার নয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ