নিউইয়র্কে করোনাভাইরাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ’র প্রধান উপদেষ্টা তানভির হাসান খাঁন প্রিন্সের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্ এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী তানভির হাসান খাঁন প্রিন্সের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি …… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। আজ ৩১শে মার্চ মঙ্গলবার দুপুরে নিউইয়র্কে কুইন্স হাসপাতালে তার মৃত্যু হয়। প্রিন্স গত কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুইন্স হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। ঢাকা রায়ের বাজারের স্হায়ী বাসিন্দা নিউইর্য়ক জামাইকা হিলসাইডে বসবাস করতেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জন বাংলাদেশী মারা গেলেন।

এদিকে, তানভির হাসান খাঁন প্রিন্সের মৃত্যুতে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক্, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল। সংগঠনের পক্ষ থেকে শোক বার্তায় বলা হয়, তানভির হাসান খাঁন প্রিন্সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন সবাইকে এই শোক বহনের ক্ষমতা দেন এবং প্রিন্সকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং