Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ ডা. ফেরদৌস খন্দকারের

অনলাইন ডেস্ক পঠিত: 64 বার

প্রকাশিত: March 18, 2020 | 12:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ক্রমশ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এ করোনাভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর হার। 

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নিউইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার। মঙ্গলবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে তার কার্যালয়ের সামনে বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবার মধ্যে রয়েছে চাল, চাল, বিস্কুট, পাউরুটিসহ বিভিন্ন শুকনো খাবার। এরপরের পর্যায়ে শিশু ও অন্যান্যদের মধ্যেও খাবার বিতরণ করা হবে বলে জানান ডা. ফেরদৌস খন্দকার। 

খাদ্য বিতরণের সময় ডা. ফেরদৌস খন্দকার বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে এটাই উপযুক্ত সময়। চলুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। বিশেষ করে যারা সামর্থ্যবান তাদের উচিত অন্যদের সেবা করার সুযোগ নেয়া। 

খ্যাতিমান এই চিকিৎসক বলেন, এমন কিছু মানুষ রয়েছেন, যারা দু:সময়ে মুনাফা লুটে নেয়ার জন্যে দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এটা মোটেও উচিত নয়। যে ভাইরাসের কারণে এই অবস্থা তৈরি হয়েছে, তাতে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারেন। ফলে সবারই উচিত বিষয়টি মাথায় রাখা। 

ডা. ফেরদৌস খন্দকার জানান, প্রথম পর্যায়ে বয়স্কদের মধ্যে খাবার বিতরণ করা হলেও, পর্যায়ক্রমে শিশুসহ সবাইকে সাধ্য অনুযায়ী খাবার বিতরণ করা হবে। একই সাথে যারা অনেক বয়স্ক এবং যাদের হয়ে এই খাবার সংগ্রহ করার কেউ নেই খোঁজ পেলে অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে দেয়া হবে বলেও উল্লেখ করেন এই মেসিডিন বিশেষজ্ঞ। 

তিনি বলেন, চিকিৎসা দেয়ার পাশাপাশি, মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এর আগে হ্যান্ড স্যানিটাইজার, করোনা কিটসহ বিভিন্ন জিনিস বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV