Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় বিএনপি নেত্রী রাশিদা মুনের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: May 1, 2020 | 4:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী রাশিদা আহমেদ মুন (৪৬) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। দীর্ঘ ২২দিন লং আইলান্ডের প্লেন ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাশেদা মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেশের বাড়ী পাবনা জেলায় শালগাড়ীয়া। তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করতেন। মুন ব্যক্তিগত জীবনে হাস্যজ্জল, বিনয়ী ও ভালো মনের মানুষ ছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে, বিএনপি নেত্রী রাশিদা আহমেদ মুনের অকাল মূত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক ষ্টেট ও সিটি বিএনপি, যুবদল, যুক্তরাষ্ট্র জাসাস, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযাদ্ধা দল, শ্রমিক দলের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মহামারিতে প্রায় দুই শ বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ কমিউনিটি নেতা, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ রয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ