নিউইয়র্কে করোনা মোকাবিলায় কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র প্রয়োজনীয় সামগ্রী বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : নিউইয়র্কে মহামারি করোনা মোকাবিলায় “পাশে আছি, থাকবো” শ্লোগানকে সামনে রেখে ২১শে মার্চ কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ সিটিতে কমিউনিটির জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে। কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর সিনিয়র সহ সভাপতি মো: মনিরুল আলম দিপু ও সাধারন সম্পাদক আ.স.ম. খালেদুর রহমান সবুজ এর নেতৃত্বে একাধিক মোবাইল টীম পুরো নিউইয়র্ক সিটিতে কমিউনিটির জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করে। উক্ত সামাজিক প্রচেষ্টায় আব্দুল্লাহ আল রেজা স্বপন এর সার্বিক তত্বাবধানে অংশগ্রহন করেন মফিজুল ইসলাম ভুইয়া রুমি, মো: আবুল হোসেন, সাইদুল ইসলাম রিয়াদ, মো: হাবিব উল্লাহ, মো: নজরুল ইসলাম, জামিল মিয়াজী, জাহিদুর রহমান প্রমূখ। কার্যক্রমকে সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী কমিউনিটি বন্ধু কুমিল্লার কৃতিসন্তান ডা: ফেরদৌস খন্দকার, সংগঠনের সভাপতি ডা: আলী আহমেদ ও সহ সাধারন সম্পাদিকা তাছলিমা পাটোয়ারী। উল্লেখ্য, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক্ এর এ প্রয়াস সার্থক করতে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত দুইটি মোবাইল টীম নিউইয়র্ক সিটির বিভিন্ন বাড়ীতে গিয়ে প্রয়োজনীয় সামগ্রী পৌছে দেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests