Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ‘মিয়ানমারের বর্বরতার জন্যে দায়ীদের চিহ্নিত এবং রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা’ শীর্ষক সম্মেলন : রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: February 11, 2019 | 4:47 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : রোহিঙ্গা ইস্যুতে রাজনৈতিক সংলাপের বিকল্প নেই। আর এ সংলাপে ৫৭ দেশের সমন্বয়ে গঠিত ওআইসি’র মাধ্যমেও ফলপ্রসূ হবে না। এটি করতে হবে বাংলাদেশকে।

নিউইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটিতে ‘মিয়ানমারের বর্বরতার জন্যে দায়ীদের চিহ্নিত এবং রোহিঙ্গা মুসলমানদের নিরাপত্তা’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের বিস্তারিত তথ্য অবহিত করতে ৯ ফেব্রুয়ারি নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ‘ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন’। ওই সম্মেলনে এ মতামত ব্যক্ত করা হয়।সম্মেলনে অংশগ্রহণকারিদের মধ্যে ছিলেন ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’র সমন্বয়কারী এবং আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অর্গানাইজেশনের পরিচালক রাজিয়া সুলতানা, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কর্মরত সংগঠনের নেত্রী ইয়াসমীন উল্লাহ, আরকান ইন্সটিটিউট ফর পিচ এ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক মোং মোং, যুক্তরাজ্যের বার্মিজ কোয়ালিশনের প্রেসিডেন্ট টং কিং, ক্যালিফোর্নিয়া থেকে আসা রোহিঙ্গা মুসলমান মো. নূর প্রমুখ।

এই প্রেস ব্রিফিংয়ের সমন্বয় করেন নিউইয়র্ক ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মহিউদ্দিন মোহাম্মদ ইউসুফ। এ সময় তার সাথে আরও ছিলেন এই সংস্থার কর্মকর্তা লুৎফর রহমান লাতু, মশিউর রহমান প্রমুখ।

৮ ও ৯ ফেব্রুয়ারি এই সেমিনার হয় নিউইয়র্কে বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে। এতে ৩ ডজনের মত বক্তা ছিলেন, যারা মিয়ানমার পরিস্থিতি নিয়ে বিভিন্ন ফোরামে কাজ করছেন। সকলেই একযোগে প্রায় অভিন্নভাবে সুপারিশ জানিয়েছেন আন্তর্জাতিক মহলের কাছে, অবিলম্বে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের জন্যে। একইসাথে রোহিঙ্গা মুসলমান নিধনে জড়িত মিয়ানমারের সামরিক জান্তাসহ সিভিল প্রশাসনকেও আন্তর্জাতিক আদালতে সোপর্দ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করা হয়েছে। এই সভ্য সমাজে এমন বর্বরতায় লিপ্তরা রেহাই পেয়ে গেলে ভবিষ্যতে অন্য দেশেও এমন বর্বরতার পুনরাবৃত্তি ঘটবে বলে প্যানেলিস্টরা মতামত ব্যক্ত করেছেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV