Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুইন্স কাউন্টি ওমেন্স বার এসোসিয়েশনের সভাপতি বাংলাদেশি-আমেরিকান এটর্নি সোমা সাঈদ

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: June 28, 2020 | 4:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশি-আমেরিকান এটর্নি সোমা সাঈদ নিউইয়র্কে কুইন্স কাউন্টি ওমেন’স বার এসোসিয়েশনের সভাপতি হিসাবে গত বুধবার শপথ গ্রহণ করেছেন। ২০২০-’২১ মেয়াদে তিনি এই পদে দায়িত্ব পালন করবেন। তিনিই প্রথম একজন বাংলাদেশি-আমেরিকান এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হলেন।
সোমা সাঈদ কুইন্সের ফরেস্ট হিল কেন্দ্রিক লিটিগেশন এন্ড ট্রানজ্যাকশনাল ল’ ফার্ম ‘সোমা সাঈদ এন্ড এসোসিয়েটস’-এর প্রিন্সিপাল এটর্নি। সোমা সাঈদ নিউইয়র্ক স্টেট বার এসোসিয়েশনের ল’ইয়ার রেফারেল এন্ড ইনফরমেশন সার্ভিস সংক্রান্ত কমিটির চেয়ারপারসন হিসাবেও কর্মরত রয়েছেন। তিনি ১৬ বছর যাবত আইন পেশার সাথে সম্পৃক্ত।
পেশাগত সাফল্য ও কমিউনিটির সেবায় অবদান রাখার জন্য তিনি সরকারি ও সামাজিকভাবে বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। গভর্নর ক্যুমো ২০১৭ সালে তাকে সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করে সম্মানিত করেছিলেন। এছাড়াও নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট লেটিসিয়া জেমস, ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্ক (ওয়েস্ট নাসাউ চ্যাপ্টার), সাউথ এশিয়ান পলিটিকাল একশন কমিটি (সাপাক) প্রভৃতি সংগঠনের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। করোনা দুর্যোগকালে বেকারত্ব, বাড়ি মালিক ও ভাড়াটিয়াদের অধিকার, অভিবাসী অধিকার, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা, সরকারি রিলিফ ইত্যাদি বিষয়ে তার কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।
তিনি জানিয়েছেন, ভবিষ্যতে সিটি কাউন্সিল বা বিচার বিভাগের কোন নির্বাচিত পদে যেতে তিনি আগ্রহী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV