নিউইয়র্কে কুষ্টিয়া জেলা সমিতির উদ্যোগে চন্দনা মজুমদারকে সংবর্ধনা, সাংস্কৃতিক সন্ধ্যা
নিউইযর্ক : গত ৭ আগষ্ট নিউইয়র্কে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ -এর উদ্যোগে বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত লালনগীতির স্বনামখ্যাত শিল্পী চন্দনা মজুমদার এর সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহবায়ক কুষ্টিয়া জেলা সমিতির উপদেষ্টা ইমদাদুল হক। সংবর্ধনা সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা সমিতির সাধারন সম্পাদক আনিসুজ্জামান সবুজ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি বিশিস্ট ব্যবসাযী এমএ আজিজ,
এনওয়াই ইন্সুরেন্সের সিইও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসাযী সমাজ সেবক আব্দুল কাদের মিয়া, সংগীত শিল্পী রানু নেওয়াজ, উদযাপন কমিটির সমন্বয়কারী উপদেষ্টা এমএ রহমান, উদযাপন কমিটির সদস্য সচীব কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক উপদেষ্টা সাহাবুদ্দিন কিসলু সাংবাদিক বেলাল আহম্মেদ গ্রেটার কুমিল্লার সভাপতি আব্দুল খালেক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কুষ্টিয়া জেলা সমিতির সহ
সভাপতি রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন রিপন ,বিদ্যুৎ হোসেন, আহসান হাবিব লিটন, হামিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মমতাজ উদ্দিন, বাপ্পি ইসলাম, অতুল প্রসাদ রায়, শিমুল খান, তুহিন আজাদ, নারী নেত্রী মিনা ইসলাম, সাংবাদিক কানু দত্ত, সাংবাদিক বুলবুল হোসেন, বেলাল আহম্মেদ,সাইফুল ইসলাম শাওন, নান্টু মিয়া, মাইরুল ইসলাম, হোসেন আলী, জুবায়ের সহ আরো অনেক প্রবাসী গুনিজন ও অনেক ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অনুষ্টানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর প্রথমেই লালনগীতি খ্যাত স্বনামধন্য শিল্পী চন্দনা
মজুমদারকে কুষ্টিয়া জেলা সমিতির পক্ষ্য থেকে রবিউল ইসলাম, রুহুল আমিন রিপন , বিদ্যুৎ হোসেন , আহসান হাবিব লিটন, মমতাজ উদ্দিন ,বাপ্পি ইসলাম ও হামিদুল ইসলাম ফুল দিয়ে বরন করে নেন এবং সংবর্ধনা অনুষ্ঠানের শেষে শিল্পীকে কুষ্টিয়া জেলা সমিতির পক্ষ্য থেকে ইমদাদুল হক, আব্দুল হামিদ, এমএ রহমান ও আনিসুজ্জামান সবুজ ক্রেষ্ট উপহার দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে লালনগীতি খ্যাত স্বনামধন্য শিল্পী চন্দনা মজুমদার লালন সাঁইজির উপর সংগীত পরিবেশন করেন।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো