Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২ এর বর্ণিল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: March 25, 2026 | 5:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২-কেলার উইলিয়মস রিয়েলটি’র ঈদ পুনর্মিলনী উৎসব। জ্যাকসন হাইটসের ৭৫৩৫ ৩১ স্ট্রিট স্যুইট ২০২ এর কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ অফিস মিলনায়তনে ২৪ মার্চ মঙ্গলবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমকালো সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন, কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ রিয়েলটর, কর্মবর্তা, প্রতিনিধি ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসীম) এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ এর কর্ণধার রন ফেরাররা, টিম লিডার মারিয়া গালিস্টিও ও ম্যানেজার সুজি সরিক। এসময় কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ কর্মকর্তা, রিয়েলটর, প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদারসহ কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ এর অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
কে ডাব্লিউ ল্যান্ডমার্ক ২ ওনার রন ফেরাররা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আবাসন শিল্পে তাদের কোম্পানীর অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি-আমেরিকান রিয়েলটরদের কাজের প্রশংসা করে বর্তমান প্রতিযোগিতামূলক মার্কেটে সফলভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যে তার কোম্পানীর পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, এধরনের ইভেন্ট আয়োজন রিয়েলটরদের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে এবং পেশাগতভাবে একসঙ্গে এগিয়ে যেতে সহায়তা করে। তিনি আবাসন ব্যবসায়ীদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান ।
এএলসি মেম্বার মোহম্মদ কে আহমেদ (জসীম), রিয়েলটর মাসুদ সিরাজী, মোহাম্মদ কে রহমান ও নূরুজ্জামান সরদার এধরনের সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। কোম্পানীতে কর্মরত রিয়েলেটর ব্যবসায়ীদের ব্যবসায় উন্নয়নে ভবিষ্যতেও এধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে রিয়েল এস্টেট সংশ্লিষ্টসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আড্ড-গল্প আর পারিবারিক আবহে পরে সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মেজাবিন মেহা। তিনি জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ