Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে খানস টিউটোরিয়ালে মা সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: April 5, 2019 | 11:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের খানস টিউটোরিয়ালে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। গত শনিবার জ্যাকসন হাইটসের ৭৪ স্টিটের খানস টিউটোরিয়ালের শাখায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিশেষজ্ঞ বক্তারা কিভাবে সন্তানদের বাসায় সময় দিতে হবে, সন্তানদের বড় হওয়ার পথে কি ধরনের শাসন তাকে বাধাগ্রস্থ করবে

কিংবা সন্তানদের সঙ্গে কিভাবে বন্ধুর মত আচরণ করতে হবে সে বিষয়ে ধারণা দেয়া হয়। মা সমাবেশ সঞ্চালনা করেন সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ। সূচনা বক্তব্য রাখেন খানস টিউটোরিয়ালে সিইও ইভান খান। সভাপতিত্ব করেন খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান। বক্তব্য রাখেন নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, ড. নুরুন ইউসুফ, ড. হুসাইনা সিদ্দিক, ওয়াই ওয়া চিন।


বক্তারা বলেন, বাংলাদেশ এবং আমেরিকায় সন্তান বড় করার পার্থক্য যোজন যোজন। এখানে সন্তানকে বন্ধুর মত করে বড় করতে হয়। সন্তান কোনটি পছন্দ করছে, আবার কোনটিকে পছন্দ করাতে হবে সবই ভূমিকা রাখতে হবে মাকে। বক্তারা সন্তানদের সঙ্গে খাবার টেবিলেই গল্প করার সবচেয়ে উত্তম সময় বলে মত দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV