নিউইয়র্কে খালেদার জন্মদিনের কেক কাটলো যুক্তরাষ্ট্র বিএনপি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৭৪তম জন্মদিনের কেক কাটার পাশাপাশি দোয়া-মাহফিল হলো ১৪ অগাস্ট বুধবার রাতে। ব্রুকলীনে সুগন্ধ্যা রেস্টুরেন্টের মিলনায়তনের এ অনুষ্ঠান থেকে কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার স্বার্থে তাকে মুক্তি দানের দাবিও জানানো হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির মেম্বার অধ্যাপক দেলোয়ার হোসেন এ সময় প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, ‘৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের স্বৈরাচারি আচরণে গোটা বাংলাদেশ আজ হতভম্ব। এহেন অবস্থার অবসানে বাংলাদেশী জাতীয়তাবাদি আদর্শে উজ্জীবিতদের ইস্পাতদৃঢ় ঐক্যের বিকল্প নেই।’
সংক্ষিপ্ত এ অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সল, এস এম ফেরদৌস, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ। উল্লেখ্য, ৬ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। নতুন কমিটি না হওয়ায় ৬ ভাগে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চলছে নিউইয়র্কে। অপর গ্রুপগুলোর নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ, আকতার হোসেন বাদল, এম এ বাতিন, আলহাজ্ব আবু তাহের, শরাফত হোসেন বাবু, মিল্টন ভ’ইয়া, পারভেজ সাজ্জাদ, জসীম ভ’ইয়া প্রমুখ। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests