Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গাঙচিল’এ আসরে আলবেনীর রেজ্যুলেশনের অসত্য তথ্যাদির দ্রুত সংশোধন দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: February 16, 2019 | 3:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান একুশের শহীদদেরকে স্মরণ, ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, রাষ্ট্রভাষা বাংলা করার যৌক্তিক দাবী এবং ক্রমান্বয়ে এ দাবীকে স্বাধীকার থেকে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরীত করার পটভূমি নিয়ে তাৎপর্য্যপূর্ন বক্তব্য, কবিতা পাঠ, আলোচনা এবং সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রবাসের প্রাচীন সাহিত্য, সঙ্গীত, আবৃত্তি ও অভিনয় চর্চা বিষয়ক অন্যতম সংগঠন গাঙচিল এর ৯৩তম আসর অনুষ্ঠিত হয় গত ৩রা ফেব্রুয়ারী রোববার।
সংগঠনের সহ সভাপতি শামীম আরা আফিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমতাজ বেগম আলোর সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ গ্রহন করেন: মাহবুবুর রহমান, এম লিয়াকত আলী, আফতাব আহমেদ, মধূসুদন দাস, শিশির সিদ্দীক এবং খান শওকত। গ্রীনটাচ সংগঠনের একঝাক শিশু কিশোর ‘বাংলাদেশ’ শিরোনামে একটি পর্ব উপস্থাপন করেন। এই পর্বে তারা বাংলাদেশ ও বাংলা-ভাষা নিয়ে তাদের অনুভূতি ও আবৃত্তি তুলে ধরে। খান শওকত রচিত প্রকাশিত ২১টি নাটকের নতুন গ্রন্থ ‘হৃদয়ে বঙ্গবন্ধ’ নিয়েও আলোচনা হয়। সকলের প্রতি আহবান জানানো হয় যে: গত ৮ বছর যাবৎ নিউইয়র্কের আলবেনীর বাংলাদেশ ডে উপলক্ষে যে রেজ্যুলেশন ও প্রোক্লেমেশন দেয়া হচ্ছে সেখানে বেশ কয়েকটি ভুল তথ্য রয়েছে যেমন: (১) জাতির জনক বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ না লিখে ‘বন্ধুবন্ধু’ লেখা হয়েছে, (২) ১৯৭১ এর ২৫শে মার্চের গণহত্যার পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা প্রসঙ্গ তুলে ধরা হয়নি, বরং জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষনা পাঠ করেন এ বিষয়টিও আড়াল করা হয়েছে। (৩) গত বছর উক্ত অনুষ্ঠানের ব্যানারে স্বাধীন বাংলাদেশের মানচিত্র হিসেবে ‘যে ম্যাপ’ ব্যবহƒত হয়েছে সেখানেও বিকৃত করা হয়েছে। বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের মানচিত্রকে একত্রে অঙ্কন করে বাংলাদেশের মানচিত্র হিসেবে অনুষ্ঠান স্থলে মূল ব্যানারে ব্যবহার করা হয়েছে। এসব অসত্য তথ্যাদির দ্রুত সংশোধন দাবী করা হয়েছে গাঙচিল এর আসর থেকে।

কবিতা পাঠে অংশ নেন: সাদিয়া আখি, এম মুন্সী, ফাতেমা সালমা, কাজী আনিস এবং খান শওকত। এরপর শামীম আরা আফিয়ার নেতৃত্বে সঙ্গীত পরিবেশন করেন : কানিজ আয়েশা, সাদিয়া, মমতাজ আলো এবং সালমা। খান শওকত তুলে ধরেন গাঙচিল প্রতিষ্ঠার স্মৃতি এবং এবছর বাংলাদেশে খুলনা বই মেলায় গাঙচিল এর ১০০তম সাহিত্য সম্মেলন এর প্রসঙ্গ এবং গাঙচিল প্রকাশন থেকে এবছর অন্যান্য লেখকের সাথে তার রচিত জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে লেখা ৪টি মঞ্চ নাটকের গ্রন্থ ‘আমার বাড়ি টুঙ্গীপাড়া’ প্রকাশের প্রসঙ্গ। সবশেষে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী গানটি সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে আসরের সমাপ্তি টানা হয়।

বরাবরের মতো প্রতিমাসের ১ম রোববার হিসেবে ৯৪ তম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৩রা মার্চ ৫ ঘটিকায় গাঙচিল কার্য্যালয়ে (৭১-২৪ রুজাভেল্ট এভিন্যু, দোতলা)। এবিষয়ে আগ্রহীদের ৯১৭-৮৩৪-৮৫৬৬, ৩৪৭-৮১৯৫৬২৯ অথবা ৩৪৭-৪৭১-৭৫৮৯ নং এ যোগাযোগের আহবান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV