নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হলো গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার গুলশান টেরেসে রমজানের পবিত্র মাস উদযাপনের এই মাহফিলে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ইলেক্টেড অফিসিয়ালসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট, সাপ্তাহিক আজকাল সম্পাদক ও লায়ন্স ডিস্ট্রিক্ট২ আর-২০ এর সেকেন্ড ভাইস গর্ভনর শাহ নেওয়াজ ও আজকালের ব্যবস্থাপনা সম্পাদক আমেনা নেওয়াজ। আগত অতিথিদের স্বাগত জানিয়ে শাহ নেওয়াজ বলেন, কমিউনিটির সক্রিয় সহায়তা ও ভালোবাসায় গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্স এগিয়ে যাচ্ছে। সকলের আর্শীবাদে আমরা সততার সাথে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ। তিনি বলেন, রমজান শুধুমাত্র উপবাসের মাস নয়, এটি আমাদের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা এবং কমিউনিটির বন্ধন দৃঢ় করার সময়। পবিত্র রমজান মাস আমাদের জন্যে আত্মশুদ্ধির বড় নেয়ামত বয়ে এনেছে। বাংলাদেশি কমিউনিটির সকলকে ধন্যবাদ জানাতে বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা এবং কমিউনিটির সুধীজনের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমরা এই আয়োজন করে আসছি। এ সময় প্রতিষ্ঠানটির ভাইাস প্রেসিডেন্ট রানো নেওয়াজ কমিউনিটির সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, রমজানের গুরুত্ব ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। মাওলানা শহীদুল্লাহর সঞ্চলনায় অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন ইমাম কাজী কাইয়ুম এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পেশ ইমাম মির্জা আবু জাফর বেগ। ইফতারের আগে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সন্তুষ্টি কামনায় মোনাজাত পরিচালনা করেছেন মির্জা আবু জাফর বেগ।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুইন্স ব্যরো প্রেসিডেন্ট ডোনাভান রিচার্ডস, স্টেট সিনেটর জন ল্যু, কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার, এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, জেবিবিএ এর সভাপতি ও ফোবানার চেয়ারম্যান গিয়াস আহমেদ, রিয়েলটর লায়ন নুরুল আজিম, লায়ন আবু জুবায়ের দারা, জেবিবিএর হারুন ভুইয়া, জালালাবাদ এসাসিয়েশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বাংলা ট্রাভেলস এর বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাদেক, স্টেট এসেম্বলিম্যান পদপ্রার্থী শামসুল হক ও জে মোল্লা সানী, জেবিবিএ এর সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান, কমিউনিটি একটিভিস্ট ময়নুজ্জামান চৌধুরী, আহসান হাবিব, তরিকুল ইসলাম মিঠু, আব্দুর রশীদ বাবু, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, শাহ শহিদুল হক, শাহ জে চৌধুরী, বেলাল আহমেদ, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত সেলিম, এনটিবির ফরিদ আলম, ইনকিলাব সম্পাদক জাহিদ আলম, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক আজকাল’র আবু বকর সিদ্দিক, হাসান মাহমুদ, আবু সায়েম, আনিসুর রহমান, প্রথম আলোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক, জাগো প্রহরীর মো: আবুল কাশেম, বাংলাদেশ সোসাইটির রিজু মোহাম্মদ, সাবেক লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাদাদি সি এবং আমাদো সি, লায়ন রকি আলীয়ান, লায়ন এফইএমডি রকি, নাসির আলী খান পল, লায়ন গোলাম এস হায়দার মুকুট, লায়ন অনিক রাজ, লায়ন শাহ শহিদুল হক, লায়ন বেলাল আহমেদ, জামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার, শাকিল মিয়া, লায়ন রুহুল আমিন, কাজী আজম, বাংলাদেশ সোসাইটির হাসান জিলানী, লায়ন জাহাঙ্গীর আলম জয়, লায়ন কামরুল হাসান, শাহ জে চৌধুরী, নাবিল ইসলাম, টিবিএন২৪ এর এএফএম জামান, জ্যাকব মিল্টন, বিএনপি নেতা এবাদ চৌধূরী, লায়ন বদরুদ্দোজা সাগর, লায়ন মশিউর রহমান মজুমদার, লায়ন মাসুদ রানা তপন, লায়ন এএসএম উদ্দিন পিন্টু, লায়ন কামরুল মজুমদার, লায়ন শাহিন ভূইয়া। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউইয়র্ক ভিত্তিক একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বয়স্ক ও অসুস্থদের নিজ বাড়িতে পেশাদার নার্সিং ও নন-মেডিকেল কেয়ার সেবা প্রদান করে। দীর্ঘদিনে অভিজ্ঞতাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড, পারসোনাল কেয়ার এইড এবং থেরাপি সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion