Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চার বিশিষ্টজনকে নাগরিক কমিটির ভাবগম্ভীর শোক প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: October 30, 2014 | 1:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : উদীচী যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), সঙ্গীত পরিষদ, সুরছন্দ, প্রকৃতি, আনন্দধ্বনি, সুরবাহার, পন্ডিত কিষেণ মহারাজ তালতরঙ্গ ইন্সটিটিউট, শিল্পকলা একডেমী ও প্রবাসের বিশিষ্টজনের মিলিত উদ্যোগে সদ্য প্রয়াত ভাষা মতিন, নজরুল সঙ্গীতের কিংবদন্তী ফিরোজা বেগম, লোকগীতি ও উচ্চাঙ্গ সঙ্গীতের পন্ডিত রামকানাই দাশ এবং শিক্ষাবিদ মনসুরুল আলম খানের শোকসভা পালিত হয় গত ২৬শে অক্টোবর। অনুষ্ঠানটি আইএস-২৩০ ৩৪ এভিন্যু, জ্যাকসন হাইটস উদীচী স্কুলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত সময় সন্ধ্যা ঠিক ৭টায় শুরু হয়। শুরুতে পাঁচটি সংগঠনের শিল্পীরা মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়ান। তারপর সঞ্চালকদ্বয় যথক্রমে জীবন বিশ্বাস ও লুৎফুন্নাহার লতা মঞ্চে আসেন। প্রথমে চার বিশিষ্টজনের প্রতি এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা হয়। তারপর উদ্যাপন কমিটির আহ্বায়ক সঙ্গীতজ্ঞ মুত্তালিব বিশ্বাসকে মঞ্চে আহ্বান করা হয়। মুত্তালিব বিশ্বাস শ্রদ্ধাঞ্জালি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর পাঁচ সংগঠনের শিল্পীবৃন্দ শোকপ্রকাশ করে পাঁচটি শোক সঙ্গীত পরিবেশন করেন।
গানে শিল্পীদের শোকপ্রকাশ পর্ব শেষ হলে প্রয়াত চার বিশিষ্টজনের স্মৃতি ও জীবনী তুলে ধরা হয়। প্রথমে ভাষা সৈনিক আবদুল মতিনের শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন জারিন মাইশা, জীবনী পাঠ করেন সেমন্তি ওয়াহেদ, স্মৃতিচারণ করেন কবীর আনোয়ার।
শিল্পী ফিরোজা বেগমের শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মুমু আনসারী, জীবনী পাঠ করেন রেখা আহমেদ, পন্ডিত রামকানাই দাশের জীবনী পাঠ করেন সাবিনা হাই উর্বি। স্মৃতিচারণ করেন, দুলাল ভৌমিক, কৌশিক আহমেদ।
ড. মনসুরুল খানের জীবনী পাঠ করেন নিলুফার জাহান স্মৃতিচারণ করেন তাঁর ছেলে ও শিল্পী তাজুল ইমাম।
অনুষ্ঠানটি উদ্যাপিত হয় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে। শিল্পী তাজুল ইমামের আঁকা চারজন বিরাট আকারের চারটি ছবি স্টেজ ও অনুষ্ঠানের পরিবেশকে অত্যন্ত উঁচুতে তুলে ধরে। স্ট্রেজের পেছনে লেখা ব্যানারটিও শিল্পী তাজুল ইমামের তৈরি। অনুষ্ঠানটি আগত দর্শকদের সারাক্ষণ একান্তই একটি শোকের পরিবেশের মধ্যে বিরাজ করতে হয়েছে। কোন প্রকার কথাবার্তা কিংবা আসন ছেড়ে উঠে যাওয়ার তাগিদ বা অস্বতি অনুভব করেননি। অনেকেরই অভিমত এরূপ শোকসভা সাধারণত খুব কমই অনুষ্ঠিত হতে দেখা যায়।
অনুষ্ঠানে প্রয়াত চারজনের জীবনী সম্বলিত একটি ছোট রঙিন স্মরণিকা প্রকাশ করা হয়। এটি তৈরি করেন সুব্রত বিশ্বাস। অনুষ্ঠান সহযোগিতা ছিলেন তুষার কর, জেবু চৌধুরী ও আরো অনেকে।
অনুষ্ঠানকে সফল করে তুলতে সপ্তাহিক বাঙালী, আজকাল, প্রবাস, বর্ণমালা, বাংলা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে এবং জামাইকার হিলসাইড হোন্ডা আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞা প্রকাশ করা হয়। এয়াড়াও শিল্পী তাজুল ইমামকে যাবতীয় গ্রাফিক কাজের জন্য ধন্যবাদ জানানো হয়। পরিশেষে যুগ্ম আহ্বায়ক সেলিম আশরাফ ও সদস্য সচিব জীবন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে শোকসভার সমাপ্তি ঘোষণা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ