নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
ব্রঙ্কসের পিএস ১০৬ অডিটরিয়ামে গত ২৮ জুন রোববার সন্ধ্যায় এ অনুষ্ঠানে নতুন কার্যকরী কমিটির কর্মকর্তরা শপথ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ছাতক সমিতির সভাপতি মানিক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. তুয়েল আহমেদ এমাদ, সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিল ও সহ সভাপতি কবি আশরাফ হাসানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা।
গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর রবার্ট জ্যাকসন। বিশেষ আলোচক ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসাসিয়েশন অব আমেরিকার সাবেক ট্রাস্টি ইকবাল আহমেদ মাহবুব, তোফায়েল চৌধুরী, আব্দুস সহিদ. ছাতক সমিতির উপদেষ্টা আফতাব আলী, কাজী আবু বকর. জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম. বাংলাদেশ সোসাইটি ইনকের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জামিল আনসারি. কমিউনিটি এক্টিভিস্ট আমিনুল হক চুন্নু. সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক্’র সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, সাবেক সভাপতি জোসেফ চৌধুরী, এস এম জলিল, সাবেক সাধারণ সম্পাদক মোতাহের হুসেন রুবেল. সাধারণ সম্পাদক মান্না মুনতাসির, ছাতক সমিতির সহ সভাপতি রইছ আলী, কোষাধ্যক্ষ শামীম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সহ সভাপতি মাওলানা আতিকুজ্জামান আতিক
এবং মোনাজাত পরিচালনা করেন উপদেষ্টা মাওলানা আবুল কাশেম ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন ইভেন্ট কমিটি আহ্বায়ক জগদিশ চৌধুরী।
অনুষ্ঠানে প্রথমে পুনর্নির্বাচিত সভাপতি মানিক আহমদকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো: আবদুল খালেক। এসময় নির্বাচন কমিশনার আব্দুল আজিজ ও কাজী আবুল খায়ের উপস্থিত ছিলেন। পরে সভাপতি মানিক আহমদ পুনর্নির্বাচিত অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে ছাতকবাসী ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ছাতক সমিতি ইউএসএ’র কর্মকর্তারা।
অনুষ্ঠানে ছাতক প্রবাসী বেশ ক’জন গুণীকে ক্রেষ্ট দিয়ে বিশেষ সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ছাতক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিকে ফুলেল শুভেচ্ছা এবং প্রধান অতিথি গোলাম মোর্তোজাকে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা অভিষিক্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। তারা বলেন, দেশে-প্রবাসে ছাতকবাসীর সেবায় সংগঠনটি অসামান্য অবদান রেখে চলেছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অভিষিক্ত কর্মকর্তারা ছাতক সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা ছাতক সমিতিকে আরো এগিয়ে নেয়ার জন্য ছাতকবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ছাতক সমিতি ইউএসএ’র সভাপতি মানিক আহমদ এবং সাধারণ সম্পাদক মো. তুয়েল আহমেদ এমাদের নের্তৃতাধীন বিদায়ী কমিটিকে সম্প্রতি পুনর্নির্বাচিত করা হয়।
- নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র বর্ণিল অভিষেক, গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির বর্ণাঢ্য বনভোজন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN