Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: January 9, 2026 | 11:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে এক সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ইউনূসের নেতৃত্বে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। জামায়াত-শিবিরের লোকজন একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ মুজিব আদর্শে উজ্জীবিতদের ওপর হামলা চালাচ্ছে। প্রকাশ্যে পিটিয়ে কিংবা ছুরিকাঘাতে হত্যা করছে। বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ শেষে আগুন দিয়ে পৃুড়িয়ে দিচ্ছে। হাজার হাজার নেতা-কর্মীকে বিনা কারণে জেলে নেয়া হয়েছে। গোটা বাংলাদেশে ওরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এমন একটি পরিস্থিতিতে নিপতিত ছাত্রলীগের সহকর্মীদের পাশে যারা দাঁড়াচ্ছে-তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সহযোগিতার এ ভূমিকা অব্যাহত রাখতে হবে ইউনূস তথা রাজাকারের কবল থেকে বাংলাদেশ মুক্ত না হওয়া পর্যন্ত।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের প্রবাসী নেতাদের নির্দেশ দিয়েছেন যেন তারা মার্কিন সিনেটর-কংগ্রেসম্যানসহ আন্তর্জাতিক বন্ধুদেরকে বাংলাদেশের ভয়ংকর পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় কীভাবে? আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি-জামায়াতের লোকজন নেতা-কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছে তাদের প্রার্থীকে ভোট না দিলে পিষিয়ে মেরে ফেলার। শেখ হাসিনা বলেন, দলীয় প্রার্থী না থাকলে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা কাউকে ভোট দেবে না। বাংলাদেশে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক বাদ দিয়ে অনুষ্ঠিত নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না।
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত পরিবেশে আধা ঘণ্টার বেশি সময় ধরে দেওয়া শেখ হাসিনার বক্তব্যের সমন্বয় করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এ সময় তার পাশে আরো ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আবুল হাসিব মামুন, সোলায়মান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান। সমাবেশের আয়োজন ও আলোচনায় অংশ নেন ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া, স্বপ্নিল খান, রায়হান মাহমুদ, মেসবাহ হোসেন, রাকিবুল ইসলাম, নুুরুল ইসলাম শান্ত, জয়, তাজুল ইসলাম সবুজ, শাকিব, জুয়েল প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ