Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জঙ্গি হামলার অভিযোগে গ্রেপ্তার আকায়েদের কারণে তার পরিবারের তিন সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: November 8, 2019 | 11:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে জঙ্গি হামলার অভিযোগে গ্রেপ্তার আকায়েদ উল্লাহের কারণে বিপদে আছে তার পরিবার। ৬ নভেম্বর পরিবারসহ ফেডারেল প্লাজায় হাজিরা দিতে গেলে ইমিগ্রেশন বিভাগ আটক করে আকায়েদের মা দিলরুবা বেগম (৫৪) ও বোন আয়ফা হায়াতকে (২২)। সেখান থেকে তাদের এলিজাবেথ আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ২২ অক্টোবর আকায়েদ উল্লাহের বড় ভাই মার্কিন নাগরিক আহসান উল্লাহকে ব্রুকলিনে তাঁর বাড়ির সামনে থেকে আটক করা হয়। মিথ্যা তথ্য দিয়ে অভিবাসী হওয়ার অভিযোগ এনে তাঁর নাগরিকত্ব বাতিল করা হয়েছে। তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাডসন কারাগারে রাখা হয়েছে।
২০১৭ সালের ১১ ডিসেম্বরে নিউইয়র্কের ব্যস্ততম বাস টার্মিনালে ‘সন্ত্রাসী হামলার চেষ্টার’ অভিযোগে পুলিশ চট্টগ্রামের সন্দীপ উপজেলার সন্তান আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করে। আকায়েদ উল্লাহ পরিবারের সঙ্গে ব্রুকলিনের ফ্ল্যাটল্যান্ডস এলাকায় থাকতেন। একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে কাজ করতেন। পারিবারিক অভিবাসনে আমেরিকায় আসা এই পরিবারটিকে এরপরেই মার্কিন ইমিগ্রেশন বিভাগ নজরদারিতে রেখেছে, নানা সময় তাদের জিজ্ঞাসাবাদ করছে। তাদের নানা সময় ইমিগ্রেশন বিভাগে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হচ্ছে। নোটিশের জের ধরে ৬ নভেম্বর আকায়েদের পরিবারের সদস্যদের হাজিরার দিন ধার্য্য ছিল। আইনজীবীসহ উপস্থিত হলেও তাদের ওপর খড়্গ নেমে এসেছে। পরিবারের দুজন অপ্রাপ্ত বয়স্ককে রেখে আকায়েদের মা দিলরুবা বেগম ও বোন আয়ফা হায়াতকে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাদের গ্রিনকার্ড থাকা সত্ত্বেও বলা হচ্ছে, পারিবারিক ইমিগ্রেশনে আসার সময়ে তারা মিথ্যা তথ্য দিয়েছেন। দিলরুবা বেগম শারীরিকভাবে অসুস্থ, আয়ফা কলেজ শিক্ষার্থী। একজনের জীবন সংকট এবং আরেকজনের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার কথা জানানো হলেও তাতে ভ্রুক্ষেপই করেনি ইমিগ্রেশন বিভাগ। এর আগে ২০ বছর থেকে আমেরিকায় থাকা আকায়েদের ভাই, মার্কিন নাগরিক আহসানকে এমনই করে গ্রেপ্তার করে দেশে পাঠানোর জন্য কারাগারে রাখা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ড্রাম তাদের ইমিগ্রেশনের হাত থেকে ছাড়ানোর জন্য আবেদন জানিয়েছে। এশীয় অভিবাসীদের নিয়ে নিউইয়র্কে কাজ করা নাগরিক অধিকার সংগঠন ড্রাম আটক দিলরুবা ও আয়ফার মুক্তির জন্য নাগরিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। ড্রামের পক্ষ থেকে ২১২-২৬৪-৪২১৩ নম্বরে ফোন করে আটক অভিবাসীদের মুক্তির জন্য দাবি জানানোর আহ্বান জানানো হয়।
অভিযোগ রয়েছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর সকালে অফিসগামী যাত্রীদের ভিড়ে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে ম্যানহাটনের পোর্ট অথোরিটি বাস টার্মিনালে যাওয়ার ভূগর্ভস্থ পথে বিস্ফোরণ ঘটান বাংলাদেশি আকায়েদ উল্লাহ। তিনি নিজের শরীরে ‘পাইপ বোমা’ বেঁধে নিয়েছিলেন। কিন্তু বোমাটি ঠিকমতো বিস্ফোরিত হয়নি। এতে প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় পুলিশ তাকে আটক করে। এ বিস্ফোরণে আহত হয়েছিলেন আরও তিন পুলিশ সদস্য। পরে নিউইয়র্ক পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালান আকায়েদ উল্লাহ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV