Saturday, 26 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ‘মিথ্যা প্রতিশ্রুতি নয়, জবাবদিহিমূলক সোসাইটি গড়তে চাই’ নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা! নিউইয়র্কে অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব এর পরলোক গমন New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখা নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন অনুষ্ঠিত: নতুন কমিটি ঘোষণা, মাওলানা ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু; নিউইয়র্কে জাতিসংঘের সামনে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: September 26, 2026 | 4:37 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :  জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পাওয়া প্রায় ৪০ জনের মধ্যে জাইমাসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।

জাতিসংঘ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলোতে দায়িত্ব পালন করবেন। একই দপ্তরে বাংলাদেশের কূটনীতিক আব্দুল আলিম ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

দপ্তরের অন্য বাংলাদেশিদের মধ্যে মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ পরিস্থিতিতে থাকা দেশগুলোবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর মেয়াদে ৮১তম অধিবেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই অধিবেশনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

জাইমা লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। চলতি বছরের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষায়ও তিনি উত্তীর্ণ হন।

অন্যদিকে, ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে বাংলাদেশের কূটনৈতিক পেশায় যুক্ত। কর্মজীবনে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের নিয়মিত কর্মী নন এবং এ পদে তিনি জাতিসংঘ থেকে নিয়মিত বেতন পান না। সভাপতির বেতন-ভাতা, আবাসন বা বাড়িভাড়াসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয় সাধারণত তাঁর নিজ দেশ বা সরকার বহন করে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে জাতিসংঘের নিয়মিত বাজেট ও ট্রাস্ট ফান্ড থেকেও ব্যয় নির্বাহের ব্যবস্থা থাকতে পারে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ