Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে প্রধান উপদেষ্টার যোগদান আওয়ামী লীগ, পাল্টা জবাবে প্রস্তুত বিএনপি-জামায়াত

অনলাইন ডেস্ক পঠিত: 55 বার

প্রকাশিত: September 20, 2025 | 5:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৎপরতার পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো তার সঙ্গে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ২রা অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার আগমনে নিউ ইয়র্ক এখন সরগরম
সম্প্রতি এক সভায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিউ ইয়র্কে প্রতিহত করার ঘোষণা দেয়া হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে। সভাপতি সিদ্দিকুর রহমান এবার সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের ‘ভয়ঙ্কর রূপ’ দেখানো হবে বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মানবজমিনকে জানান, ২২ তারিখে জেএফকে বিমানবন্দরে এবং ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এ ছাড়াও কনস্যুলেট হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হয়নি বলেও দাবি করেন তিনি।
তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত-এনসিপি’র নেতারা আসায় এবার পাল্টা প্রস্তুতি নিচ্ছে অপর পক্ষ। বিএনপি’র দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে ইতিমধ্যে বিভিন্ন স্থানে সভা করছেন। করণীয় সম্পর্কে কর্মীদের অবহিত করেছেন নেতারা।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর দলীয় সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র শাখা না থাকলেও বিভিন্ন নামে ঐক্যবদ্ধ আছেন দলের নেতাকর্মীরা। তারাও সাধারণ প্রবাসীদের ব্যানারে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ প্রধান উপদেষ্টা এবং প্রতিনিধিদলকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন বলে জানা গেছে।
ফলে জাতিসংঘে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলের আগমনে এবং ভাষণের দিনে নিউ ইয়র্কে পক্ষে-বিপক্ষে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ মানবজমিনকে জানান, প্রধান উপদেষ্টা এবং সফরসঙ্গী বিএনপি’র মহাসচিবসহ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। ২২ তারিখে জেএফকে বিমানবন্দরে এবং ২৬শে সেপ্টেম্বর জাতিসংঘের সামনে নেতাকর্মীরা অবস্থান নিবে। প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলা করলে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন।
এদিকে, একই নীতি অবলম্বন করে জামায়াতের অনুসারী নেতাকর্মীরাও বলছেন প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধিদলের জাতিসংঘের সফরকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন। শিবিরের প্রাক্তন নেতা সৈয়দ শারফিন মোর্শেদ জানান, প্রধান উপদেষ্টাসহ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সফরসঙ্গীদের স্বাগত জানাতে প্রস্তুত নিউ ইয়র্কবাসী। তবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার ব্যাপারে ফ্যাসিস্ট হাসিনার যুক্তরাষ্ট্রের অনুসারীদের সম্প্রতি বক্তব্য অশালীন এবং চরম বিব্রতকর। তিনি পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়- তাহলে সাধারণ প্রবাসীরা তাদের শক্ত হাতে পাল্টা জবাব দিবে।
এদিকে, নিউ ইয়র্কের একটি হোটেলে ২৭শে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের সঙ্গে এনআরবি কানেক্ট ডে ব্যানারে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ