Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশের ‘জাতীয় শোক দিবস’র অনুষ্ঠান ১৫ আগস্ট সন্ধ্যায়

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: August 9, 2019 | 4:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :  নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী ‘জাতীয় শোক দিবস’ স্মরণে ১৫ আগস্ট বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া-মাহফিল হবে সন্ধ্যা ৬টা থেকে।

উল্লেখ্য, বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে জাতিসংঘ সদর দফতরের ভেতর। মিশনের ফার্স্ট সেক্রেটারি  (প্রেস) নূর এলাহি মিনা পেয়েছেন, এতে বিভিন্ন দেশের কূটনীতিকরাও থাকবেন। প্রবাসের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেয়েছেন। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে। একইদিন রাত ৮টায় নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট মিলনায়তনে জাতিরজনক বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সর্বস্তরের প্রবাসীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার অনুষ্ঠান হবে ১৪ আগস্ট বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাংলা চ্যানেলের অফিসে। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া জানিয়েছেন, এতে নিউইয়র্কে বসবাসরত মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV