Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশে সরকার প্রধান ও বিরোধী দলের নেতাকে সমঝোতার পথে আসার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 100 বার

প্রকাশিত: October 14, 2013 | 3:41 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক কর্মী সভায় বক্তরা বলেছেন, আগামী ২৪ শে অক্টেবরের পরে দেশে কি হবে? এ নিয়ে সকল বাংলাদেশীর মত প্রবাসীদের মাঝেও একটি আতংক বিরাজ করছে। দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে নিশ্চিত মনে, শঙ্কাহীনভাবে ঈদ পালনের মতো অবস্থাও কারো নেই। বক্তারা সরকার প্রধান ও বিরোধী দলের নেতাকে সমঝোতার পথে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশকে হানাহানি ও আরও অনিশ্চয়তার হাত থেকে কেবল আপনারাই রক্ষা করতে পারেন।
স্থানীয় সময় ১৩ অক্টোবর, রবিবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইট্স্থ ‘মাহমুদিয়া পার্টি সেন্টারে’ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্ট্রি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন জাপা’র উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও মাহবুবুর রহমান চৌধুরী।10142013_001_USJP
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট হারিছ, সহ-সভাপতি এস.এম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, দপ্তর সম্পাদক শফিউল আলম, মহিলা সম্পাদিকা জেসমিন আক্তার চৌধুরী, জাতীয় যুব সংহতির সহ-সভাপতি ওহিদ ফেরদৌস, মহিলা সভানেত্রী শিউলী হোসেন, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সহ-সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক আমিরুজ্জামান চৌধুরী, নিউইয়র্ক সিটি কমিটির সাধারণ সম্পাদক ফয়েজুল্লা নাঈম, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির লীপু প্রমুখ।
সভায় বক্তরা বাংলাদেশের জনগণের জান-মালের ক্ষতি হয় এরূপ ধ্বংসাত্বক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার ও বিরোধী দল- উভয় পক্ষের প্রতি আহ্বান জানান । বক্তারা বলেন, দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রতিটি নাগরিকের কর্তব্য।
বক্তারা তাদের বক্তব্যে হরতাল, জ্বালাও-পোড়াও কর্মসূচী দিয়ে বাংলাদেশের জনগণ তথা ব্যবসায়ীদের ক্ষতি সাধন না হয় কিংবা অর্থনৈতিক অব্যবস্থা না হয় এব্যাপারে সকলকে ধৈর্যশীল থাকার আহ্বান জানান।
বক্তারা চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হওয়া দেশের চলমান সংকট থেকে উত্তরণে সুষ্ঠু ও সবমহলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা গ্রহণেরও জোর দাবি জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV