Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জালালাবাদের সভায় মুহিত : ব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতার কারণে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে না

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: October 12, 2014 | 1:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চুলা জ্বালানোর জন্য দেশে গ্যাসের ব্যবহার তুলে দিতে হবে। গ্যাস দিয়ে চুলা জ্বালানোর মানে দেশ ধ্বংস করা। নিউইয়র্কে গত ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। সিটির এস্টোরিয়ায় ক্লাব সনমে এ মতবিনিময় সভায় অর্থমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ সময় বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে অবিস্মরণীয় ভূমিকার জন্য জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাসিত, এম এ কাইয়ুম, আজমল হোসনে কুনু, সাবেক সহ-সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী, উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কালাম এবং তোফায়েল চৌধুরী, বিয়ানীবাজার সমিতির সভাপতি আজিমুর রহমান বোরহান, সাবেক সভাপতি বোরহান উদ্দিন কপিল, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারি ও যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, মদিনা মসজিদের সভাপতি এডভোকেট নাসিরউদ্দিন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক উপদেষ্টা তোফাজ্জল করিম, সাবেক সেক্রেটারি মইনুল হক চৌধুরী হেলাল, ময়েজ এ মতিন, সাব্বির হোসেন প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও তর্জমা করেন আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। এরপর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট সম্পর্কে বলতে গিয়ে মুহিত বলেন, বিমান পরিচালনার জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। তারা ব্যবসা বোঝে না। ব্যবস্থাপনা ও নিরাপত্তার দুর্বলতার কারণে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু হচ্ছে না। এই ফ্লাইট কবে নাগাদ চালু হবে তা নিয়েও হতাশা প্রকাশ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে সামগ্রিক উন্নয়নের ছোঁয়া সর্বত্র ছড়িয়ে পড়লে সিলেটও বাদ যাবে না।
সিলেট উন্নয়নে নিজের ভূমিকা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, গত ৫ বছরে সিলেটে বিশেষ কোন প্রকল্প নেয়া হয়েছে আমি বলবো না। তবে সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে। মন্ত্রী জানান, সিলেটে প্রায় ৬০০ কোটি টাকায় একটি সারকারখানা হচ্ছে। এটি আগামী বছরই সম্পন্ন হবে।
তিনি বলেন, সিলেটে অনেক গ্যাস পাওয়া যাচ্ছে, এজন্য সিলেট বিদ্যুৎ উৎপাদনেও অগ্রণী ভূমিকায় রয়েছে। আমরা আশা করছি হবিগঞ্জে একটি বিদ্যুৎ সেন্টার হবে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির অপর নাম এম এ মুহিত এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের অপর নাম এ কে এ মোমেন।
ড. সিদ্দিকুর রহমান এম এ মুহিতকে ধন্যবাদ জানিয়ে বলেন, নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করে যুগান্তকারী ইতিহাস রচনা করেছেন অর্থমন্ত্রী।
জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি এম এ কাইয়ুম বলেন, বাংলাদেশের দেউলিয়া অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে নেতৃত্ব প্রদানকারী অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে।
অন্যদের মধ্যে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেনসহ রাজনৈতিক ও কমিউনিটি নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV