নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার নিউইয়র্কের রিগো পার্ক এলাকার জয়া হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ছিল। অনুষ্ঠানে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিযোগীরা কোরআন তেলাওয়াত করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, গোল্ডেন এজ হোম কেয়ারের সিইও শাহ নেওয়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের ধর্মীয় চর্চার প্রতি উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রবাসে ইসলামী সংস্কৃতি ধরে রাখারও চেষ্টা করা হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মোট ছয় হাজার ডলারের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বদরুল খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা