নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি এ বাছিতের ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাছিত (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর মাইজভাগের কৃতি সন্তান আব্দুল বাছিত দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২৮ মে বৃহস্পতিবার সকালে ব্রঙ্কসে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় কমিটির নির্বাচিত সভাপতি ছিলেন। তার ১ম নামাজে জানাজা গত বৃহস্পতিবার পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এস্টোরিয়ার আল আমিন মসজিদে বাদ জোহর। দ্বিতীয় জানাজা শেষে নিউজার্সির টটোয়ায় মুসলিম কবরস্থানে আব্দুল বাছিতের মর দেহ দাফন করা হয়। তার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion