নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মুনা সেন্টারের ফান্ড রেইজিং : মুসল্লিদের কাছ থেকে ২ লাখ ডলারের অর্থ প্রতিশ্রুতি (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস প্রতিষ্ঠিত ও পরিচালিত নতুন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নামিরাহ’র ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল ৪ নভেম্বর শনিবার মসজিদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের কাছ থেকে ২ লাখ ডলারের মতো অর্থ প্রতিশ্রুতি পাওয়া যায়।
মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের সভাপতি মমিনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান, বিএমএএনএ নিউইয়র্ক-চ্যাপ্টারের সভাপতি ডা. আতাউল হক ওসমানী, মাদানী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারওয়ার, মুনা নিউইয়র্ক নর্থ জোনের অফিস সম্পাদক দিদারুল আলম ও মুনা এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুস সবুর। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীর ও অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামিদুর রহমান হামিম। এছাড়াও মসজিদ নামিরাহ’র শিক্ষার্থীরাও কোরআন থেকে তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে ইমাম দেলোয়ার হোসাইন ইসলামের আলোকে মসজিদ প্রতিষ্ঠা এবং ইহকাল পরকালের লাভ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে উপস্থিত মুসল্লী নর-নারীগণ মসজিদ নামিরাহ’র জন্য ২ লাখ ডলারের মতো অর্থ দানের প্রতিশ্রুতি দেন। এদের মধ্যে কেউ কেউ ১০ হাজার, কেউ ৫ হাজার বা ২/৩ হাজার ডলারের প্রতিশ্রুতি দেন। শেষে বিশ্বশান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন ইমাম দেলোয়ার হোসাইন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল