Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকায় হিলসাইড ফার্মার্স মার্কেট উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: November 26, 2020 | 9:23 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির কুইন্স বরোতে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় নতুন সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। ‘হিলসাইড ফার্মার্স মার্কেট’র নামের সুবিশাল সুপার মার্কেটটি গত ২৯ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা উদ্বোধন করা হয়। খবর ইউএনএ’র।

১৭৯-০১ হিলসাইড এভিনিউ ঠিকানায় প্রতিষ্ঠিত সুপার মার্কেটটির উদ্বোধন উপলক্ষ্যে ঐদিন এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ দোয়া পরিচালনা এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন স্থানীয় মসজিদ মিশন-এর ইমাম (হাজী ক্যাম্প মসজিদ) মওলানা মঞ্জুরুল করীম। এসময় ‘হিলসাইড ফার্মার্স মার্কেট’র মূল ব্যবস্থাপক রায়হান পারভেজ সহ অন্যান্য কর্মকর্তা ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।

রায়হান পারভেজ জানান, স্থানীয় ত্রেতাদের কথা বিবেচনা করে সুলভমূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির মাধ্যমে সেবা দানই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, মূলত: এই মার্কেটটি একটি ‘ওয়ান স্টপ’ মার্কেট। হালাল মাংস সহ চাল, ডাল, শাক-সবজি থেকে শুরু করে প্রতিদিনের প্রয়োজনীয় সব কিছুই এই সুপার মার্কেটে পাওয়া যাবে। এর প্রসারে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV