Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অভিষেক ১৬ ফেব্রুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: January 29, 2020 | 11:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক আগামী ১৬ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। এছাড়াও বিগত বছরগুলোর মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ইউএনএ’র।
অতি সম্প্রতি অনুষ্ঠিত ফ্রেন্ডস সোসাইটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় এবং অনুষ্ঠানগুলো সফল করতে উপকমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল।
ফ্রেন্ডস সোসাইটি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারী পিএস ১৩১ মিলনায়তনে সন্ধ্যা ৫টায় অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠান সফল করতে সংগঠনের অন্যতম উপদেষ্টা শাহ নেওয়াজ-কে আহ্বায়ক, সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান-কে সমন্বয়কারী ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিজু মোহাম্মদ-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য সংগঠনের অপর উপদেষ্টা সালেহ আহমদ-কে আহ্বায়ক, অপর উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা বেগম-কে সমন্বয়কারী এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন-কে সদস্য সচিব এবং আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন-কে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।
এদিকে গত ২৬ জানুয়ারী রোববার ফ্রেন্ডস সোসাইটির কার্যকরী কমিটি ও উপদেষ্টাদের এক সভা জ্যামাইকায় অনুষ্ঠিত হয়। সভায় অভিষেক অনুষ্ঠান সহ অন্যান্য বিষয়ে পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ