Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির অভিষেক রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: February 13, 2020 | 6:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নতুন কমিটির অভিষেক আগামী ১৬ ফেব্রুয়ারী রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে স্থানীয় পিএস ১৩১ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত থাকবেন। এছাড়াও বিগত বছরগুলোর মতো এবছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর ইউএনএ’র।

ফ্রেন্ডস সোসাইটির অভিষেক অনুষ্ঠান সফল করতে গত ৯ ফেব্রুয়ারী রোববার বিকেলে হিলসাইড এভিনিউস্থ মতিন রেষ্টুরেন্টে জরুরী সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল আমিন রাসেল। এতে উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ অংশ নেন। সভায় অভিষেক অনুষ্ঠান বিষয়ে বিস্তারিত আলোচনা এবং অভিষেক অনুষ্ঠান সফল করতে কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সভায় ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি ছাড়াও উপদেষ্টাদের মধ্যে ছদরুন নূর, আওয়াল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা মনির হোসেন ও অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বেলাল আহমেদ চৌধুরী ও শেখ হায়দার আলী সহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে এএফ মিসবাহউজ্জামান, সৈয়দ আতিকুর রহমান, ইফজাল আহমেদ চৌধুরী, এডভোকেট কামরুজ্জামান বাবু, রিজু মোহাম্মদ, আনোয়ার হোসেন, গোলাম আজমত রকি, আফরোজা রোজী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস সোসাইটি সূত্রে জানা গেছে, আগামী ১৬ ফেব্রুয়ারী রোববার পিএস ১৩১ মিলনায়তনে সন্ধ্যা ৫টায় অভিষেক অনুষ্ঠান আয়োজিত হবে। এই অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যেই সংগঠনের অন্যতম উপদেষ্টা শাহ নেওয়াজ-কে আহ্বায়ক, সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামান-কে সমন্বয়কারী ও সাবেক সাংগঠনিক সম্পাদক রিজু মোহাম্মদ-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

অপরদিকে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য সংগঠনের অপর উপদেষ্টা সালেহ আহমদ-কে আহ্বায়ক, অপর উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা বেগম-কে সমন্বয়কারী এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন-কে সদস্য সচিব এবং আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মনির হোসেন-কে আহ্বায়ক এবং যুগ্ম সম্পাদক এডভোকেট কামরুজ্জামান বাবু-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV