নিউইয়র্কে ডা. ফেরদৌস খন্দকারের “ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে” বই’র প্রকাশনা উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ও সমাজ উন্নয়নকর্মী ডা. ফেরদৌস খন্দকারের লেখা “ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারই হাতে” বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন কমিউনিটির সর্বস্তরের বিশিষ্টজন। এসেছিলেন লেখক, সাংবাদিক, চিকিৎসক, কমিউনিটি অ্যাকটিভিস্টসহ অনেকে।
বিকালে আয়োজিত অনুষ্ঠানটি শুরু হয় ডায়াবেটিসের উপর একটি সেমিনার দিয়ে। ডা. ফেরদৌস খন্দকারের সঞ্চালনায় এই সেমিনারে বক্তব্য দেন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. সাবরিনা হক এবং পুষ্টিবিদ সৈয়দা নিলুফার নাহিদ। এরপর উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। সেমিনার শেষে বইটির মোড়ক খোলা হয়। এসময় লেখক ছাড়াও উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহিদ হাসান, বিশিষ্ট চিকিৎসক ফজলুল ইউসুফ, মুক্তিযোদ্ধা ও ফার্মাসিস্ট খোরশেদ আনোয়ার, মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের ভিসা ও পাসপোর্ট উইংয়ের প্রধান মো. শামীম হোসেন, ডা. আতাউল ওসমানি, এটর্নি মঈন চৌধুরী এবং ডা. আব্দুল বাতেন।
শামীম আল আমিনের সঞ্চালনায় এসময় কমিউনিটির বিশিষ্টজনেরা নিজেদের মতামত তুলে ধরে বক্তব্য দেন। ডা. ফেরদৌস খন্দকার বলেন, কারো যদি ডায়াবেটিস হয়, তাহলে গোটা জীবনই রোগটিকে সাথে নিয়ে চলতে হয়। এজন্যে অনেক ক্ষেত্রেই বদলে ফেলতে হয় পুরো জীবন ব্যবস্থাকেই। পর্যাপ্ত শিক্ষা ও সচেতনতাই পারে রোগটি প্রতিরোধ করতে।
শিল্পী তাজুল ইমাম বইটির প্রচ্ছদ করেছেন। বইটি মুদ্রিত হয়েছে চীন থেকে। ডাক্তারবাড়ী ডট কম থেকে প্রকাশিত এটি লেখকের দ্বিতীয় বই।
কমিউনিটির বিশিষ্টজনেরা এ সময় বলেন, ডায়াবেটিস রোগীদের জন্যে লেখা বইটি সবারই কাজে দেবে। সাধারণ মানুষের জন্যে সহজ ভাষায় বইটি লেখার জন্যে ডা. ফেরদৌস খন্দকারকে ধন্যবাদ জানান তারা।
এসময় ডা. ফেরদৌস খন্দকারের দুই ছেলে আকিব খন্দকার ও নকিব খন্দকার বাবাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের পরের পর্বে নতুন ধারার একটি টেলিভিশনের লোগো উন্মোচন করা হয়। ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে ডাক্তারবাড়ী থেকে ডি টিভি নামে টেলিভিশনটি শিগগিরি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিশিষ্ট সাংবাদিক ও লেখক শামীম আল আমিন টেলিভিশনটির পেছনে গুরুত্বপূর্ণ কাজ করছেন।
অনুষ্ঠানে শামীম আল আমিন জানান, এটি হবে জীবনধারা সম্পর্কিত টিভি। যা কেবল মানুষের সাফল্যের গল্প বলবে।
জুনের মাঝামাঝি টেলিভিশনটি আত্মপ্রকাশ করবে। যার শ্লোগান রাখা হয়েছে, “আলোয় ভরা প্রাণ”।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests