নিউইয়র্কে ডেমক্রেটিক প্রাইমারী নির্বাচনে মেরি, জয় ও নাফিযকে সমর্থন জালালাবাদ এসোসিয়েশনের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : প্রবাসের বৃহত্তম সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক বার্চুয়েল স্টুডিওতে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে ২৩শে জুন নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মূলধারার নির্বাচনে অংশ গ্রহণকারী তিনজন বাংলাদেশী প্রার্থীকে আনুষ্ঠানিক ভাবে সমর্থন করেছে। গত ৬ই জুন অন্য একটি অনুষ্ঠানে আরো দুই জন প্রার্থীকে সমর্থন জানিয়েছিল। গত ১৩ই জুন নিউইয়র্কের ভার্চুয়েল স্টুড়িওতে অনুষ্ঠিত এই অফিসিয়াল এনডোরসমেন্ট অনুষ্ঠানটি এক যোগে টাইম টি ভি এবি টিভি, ইউএস এ বাংলা টিভি ও ফেইসবুক লাইভ পেইজে প্রচারিত হয়েছে।

উল্লেখ্য ডেমক্রেটিক পার্টির প্রাইমারী নির্বাচনে এনওয়াইএস এসেম্বলী ডিসটিক্ট ৩৭ থেকে এসেম্বলী ওমেন পদে মেরি জুবায়দা, এনওয়াই এস এসেম্বলী ডিসটিক্ট ৩৪ থেকে এসেম্বলীম্যান পদে জয় চৌধুরী ও ডিসটিক্ট লিডার পদে এসেম্বলী ডিসটিক্ট ৫৪ থেকে নাফিয আই চৌধুরী নির্বাচন করতে যাচ্ছেন।

সংগঠনের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত এনডোরসমেন্ট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ। অনুষ্ঠানে ভিড়িও বার্তার মাধ্যমে বাংলাদেশী সকল প্রার্থীকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সম্প্রতি পেনসেলভেনিয়া স্টেট থেকে অডিটর জেনারেল পদে প্রাইমারী নির্বাচনে বিজয়ী বাংলাদেশী বংশদ্ভূত প্রার্থী ড. নীনা আহমদ, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ জিয়া উদ্দিন আহমদ, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন এর প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি, জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বদরুল হোসেন খান, প্রাক্তন সভাপতি এম এ কাইয়ুম, সৈয়দ শওকত আলী, বদরুন নাহার খান মিতা, প্রাক্তন সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জুনেদ আহমদ খান, আব্দুল হাসিব মামুন, আহমেদ জিল্লু, জালালাবাদ এসোসিয়েশন এর প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ চৌধুরী, ট্রাষ্টি বোর্ড সদস্য এম এ সালাম, আব্দুস শহিদ, এডভোকেট নাসির উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, স্টেট আওয়ামীলীগএর সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম, রাজনীতিবিদ তোফায়েল আহমদ চৌধুরী, নুরে আলম জিকু ও আবু সাইদ আহমদ, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান, আব্দুল হাসিম হাসনু, বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলওয়ার, প্রবীন সমাজসেবী আব্দুর রব দলা, হবিগন্জ জেলা কল্যান সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, মৌলভীবাজার ডিসটিক্ট এসোসিয়েশন এর সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগন্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া , সিলেট সদর সমিতি ইউএসএ ইনক সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন আহমদ চৌধুরী, সিলেট বিভাগ পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, গোলাপগন্জ সোসাইটি নিউইয়র্ক এর সভাপতি হেলিম উদ্দিন, ওসমানীনগর সমিতির সভাপতি বশির উদ্দিন, ওসমানীনগর বালাগন্জ সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ এনাম আহমদ, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী,জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি জোসেফ চৌধুরী , সফি উদ্দিন তালুকদার, মনজুর চৌধুরী জগলু, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক, মানিক আহমেদ, সমাজ কল্যান সম্পাদক জামিল আনসারী, মহিলা সম্পাদিকা সুতিপা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য হেলিম উদ্দিন, রোকন হাকিম ও মান্না মোনতাসির।
সভায বক্তাগন বদরুন নাহার খান মিতা, মেরি জোবায়দা, জয় চৌধুরী, নাফিয চৌধুরী, মৌমিতা আহমদসহ সকল বাংলাদেশী বংশদ্ভূত প্রার্থীদেরকে স্ব স্ব পদে যোগ্যতম আখ্যায়িত করে তাদেরকে ২৩শে জুনের প্রাইমারী নির্বাচনে ভোট প্রদান এবং সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করার জন্য ভোটার বৃন্দের প্রতি আকুল আবেদন জানান।

এনওয়াইএস এসেম্বলী ডিসটিক্ট ৩৭ থেকে এসেম্বলী ওমেন পদের জনপ্রিয় প্রার্থী মেরি জুবায়দা তাঁর সমর্থনে জালালাবাদ এসোসিয়েশনের এই আয়োজনে কৃতজ্ঞতা
ও ধন্যবাদ জানান। তিনি বলেন মূলধারার রাজনীতিতে তিনি দীর্ঘকাল যাবৎ কাজ করে আসছেন। বাংলাদেশীদের যে সকল সমস্যা রয়েছে সে ব্যাপারে তিনি অবগত আছেন ।তিনি বলেন নির্বাচিত হলে চাকুরীর নতুন সুযোগ সৃষ্টি, স্কুলে হালাল খাবার সরবরাহ, ও সল্প আয়ের মানুষদের জন্য আবাসন সমস্যা সমাধানে কাজ করবেন। তিনি ২৩শে জুন অনুষ্ঠিতব্য প্রাইমারী নির্বাচনে সকল বাংলাদেশী ভোটারদেরকে তাকে ভোট প্রদানের আকুল আবেদন জানান।

এনওয়াইএস এসেম্বলী ডিসটিক্ট ৩৪ থেকে এসেম্বলীম্যান পদের সম্ভাবনাময় প্রার্থী
জয় চৌধুরী তাকে সমর্থন করায় জালালাবাদ এসোসিয়েশন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।তিনি বলেন মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তিনি
দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন ভাবে কমিউনিটির জন্য কাজ করে আসছেন ।তিনি নির্বাচিত হলে বাংলাদেশী আমেরিকানদের বৃদ্ধমান সমস্যা সমুহ অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন ।তিনি আগামী ২৩শে জুনের নির্বাচনে তাকে ভোট দিয়ে সার্বিক ভাবে সহযোগিতা করার জন্য বাংলাদেশী ভোটার বৃন্দের প্রতি আকুল আবেদন জানান ।
এসেম্বলী ডিসটিক্ট ৫৬ থেকে ডিসটিক্ট লিডার পদের তরুন প্রার্থী নাফিজ আই চৌধুরী তাকে সমর্থন করায় জালালাবাদ এসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি একটি নন প্রফিট অর্গেনাইজেশনের সাথে দীর্ঘ দিন যাবৎ কাজ করছেন। তার এই সংগঠন পেনডামিক সময়ে সমস্যাগ্রস্থ মানুষকে বিভিন্ন ভাবে সাহিয্য করেছে। তিনি নির্বাচিত হলে বাংলাদেশী কমিউনিটির সাথে আরো নিবিড় ভাবে সম্পৃক্ত হয়ে কাজ করবেন। তিনি ২৩ জুনের প্রাইমারী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য তার ডিসটিক্টের সকল বাংলাদেশী ভোটার বৃন্দের প্রতি আবেদন জানান ।
পেনসেলভেনিয়া স্টেট থেকে প্রাইমারী নির্বাচনে অডিটর জেনারেল পদে বিজয়ী ডঃ নীনা আহমদ তার বক্তব্যে নিউইয়র্ক স্টেটে ২৩শে জুন অনুষ্ঠিতব্য প্রাইমারী নির্বাচন বাংলাদেশী বংশদ্ভূত সকল প্রার্থীদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং স্ব স্ব এলাকায় তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল বাংলাদেশীদের প্রতি আহবান জানান।
জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন ট্রাষ্টি বোর্ড সদস্য ডঃ জিয়া উদ্দিন আহমদ বলেন এই নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল বাংলাদেশীদের উচিৎ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করা। বাংলাদেশ সোসাইটির প্রাক্তন সভাপতি আজমল হোসেন কুনু তার লিখিত বক্তব্যে সকল বাংলাদেশী প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য সম্মানিত ভোটারদের প্রতি আহবান জানান।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে বলেন, আমাদের ঐকান্তিক ইচ্ছা ছিল মূলধারার সকল প্রার্থীকে নিয়ে নিউইয়র্কে একটি বড় ধরনের সভা করার। কিন্তু বৈশ্বিক মহামারীর কারণে তা সম্ভব হয়ে উটেনি। তাই ভার্চুয়েল স্টুডিও এর মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের প্রার্থীরা সাহস নিযে এগিয়ে এসেছেন। এখন আমাদের উচিত তাদেরকে সর্বাত্বক সহযোগিতা করা । আমি বিশ্বাস করি আমরা না পারলে ও আমাদের আগামী প্রজন্ম একদিন আমেরিকার মূলধারায় শক্তিশালী অবস্থানে সৃষ্টি করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা দল মত নির্বিশেষে আমাদের প্রার্থীদের স্বপক্ষে কাজ করি।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests