নিউইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনের ব্যালটে বাংলাদেশী-আমেরিকান প্রার্থীরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য নিউইয়র্কের স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারীতে বোর্ড অব ইলেকশনের বৈষম্যের শিকার হয়ে অবশেষে কোর্টের রায়ে মেরী-মৌমিতা’র নাম ব্যালটে উঠছে। আর এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশী আমেরিকান মেরী-মৌমিতার জয় এক ধাপ এগিয়ে গেলো বলে তাদের সমর্থকরা মনে করছেন। গত ৪ এপ্রিল সোমবার কোর্ট এই রায় প্রদান করেন। এছাড়াও কোর্টের রায়ে আগামী প্রাইমারীতে ব্যালটে নাম উঠছে বাংলাদেশী-আমেরিকান অপর প্রার্থী মিসবা আবদীন-এর। তিনি নিউইয়র্কের সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট ৩৭ থেকে প্রতিদ্বদ্বতা করছেন। এদিকে এবারের প্রাইমারী নির্বাচনের বালটে মেরী-মৌমিতার নাম ছাড়া আরো যেসকল প্রার্থীদের নাম থাকছে তারা হলেন বদরুন নাহার খান মিতা ও জয় চৌধুরী।

মেরী জোবাইদা নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩৭ (লং আইল্যান্ড সিটি, সানি সাইড, উডসাইড) থেকে আগামী প্রাইমারীতে প্রতিদ্বন্দিতা করছেন। অপরদিকে মৌমিতা আহমেদ কুইন্স থেকে অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-২৪ থেকে লীডার পদে লড়ছেন। উভয় প্রার্থীর ডাক নাম-কে কেন্দ্র করে নিউইয়র্ক এর বোর্ড অব ইলেকশন ব্যালট পেপার থেকে তাদের নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়। বোর্ড অব ইলেকশন তাদের ডাক নাম মেরী ও মৌমিতা (যে নামে তারা সমধিক পরিতি) ব্যবহারে আপত্তি জানিয়ে ব্যালট পেপার থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে তারা অন্যায় এবং বৈষমমূলক বলে অভিযোগ করে কোর্টের শরানাপন্ন হন ও আপিল করা হয়। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিচারকের সামনে শুনানী হয়। সোমবার এই মামলার রায় প্রদান করা হয়। মামলায় তাদের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেন এটর্নী আলী নাজমী। উল্লেখ্য, মেরী জোবাইদার পুরো নাম মেহেরুন্নেসা জোবাইদা, ডাক নাম মেরী। আর মৌমিতা আহমেদের পুরো নাম আতকিয়া আহমেদ, ডাক নাম মৌমিতা।
এদিকে মেরী জোবায়দার ক্যাম্পেনকে এনডোর্স করেছে নিউইয়র্কের অন্যতম শক্তিশালী সংগঠন নিউ আমেরিকান লীডার্স ফান্ড। এছাড়াও আরো যে সকল সংগঠন তাকে এনডোর্স/সমর্থন করেছে সেগুলোর মধ্যে রয়েছে: এমপ্লিফাই হার, আওয়ার প্রোগ্রেসিভ ফিউচার, জি আউলসলিবারেল ডেমোক্র্যাটিক ক্লাব, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রূপ (বাগ), মুসলিম ডেমোক্র্যাটিক ক্লাব অব নিউইয়র্ক, ওজোনপার্ক ইষ্ট নিউইয়র্ক ডেমোক্যাটিক ক্লাব, মুসলিম এন্টিপাইওনিয়ার এসোসিয়েশন প্রভৃতি। অপরদিকে আগামী প্রাইমারীতে নিউইয়র্কের কংগ্রেশনাল ডিষ্ট্রিক্ট-১৪ থেকে প্রতিদ্বন্দিতা করছেন বদরুন খান (বদরুন্নার খান মিতা), অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ থেকে প্রতিদ্বন্দিতা করছেন জয় চৌধুরী।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং