নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ ৫ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হচ্ছে ৫ এপ্রিল রোববার। এ দিন সন্ধ্যা সাতটায় নিউইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯ বছরের ধারাবাহিকতায় শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করছে। স্থানীয় সময় ২৯ জানুয়ারি বুধবার রাতে জ্যাকসন হাইটসে বেলোজিনু পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, চিত্রনায়িকা পিয়া বিপাশা, নারী নেত্রী নাসরিন আহমেদ উপস্থিত ছিলেন। আলমগীর খান আলম বলেন, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের পুরস্কার প্রদানের বর্ণাঢ্য আয়োজন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সব ধরনের প্রস্তুতি চলছে। ১৯ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমক নিয়ে ঢেলে সাজানো হচ্ছে।
তিনি বলেন, প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। শুধু নিউইয়র্ক নয়, বোস্টন, কানেটিকাট, পেনসিলভানিয়া, দেলওয়ার, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও প্রবাসীরা অংশগ্রহন করবেন। প্রতিবছরের এবারও নির্দিষ্ট স্থান ছাড়াও অনলাইনেও টিকিট বিক্রি করা হবে।
এক প্রশ্নের জবাবে আলমগীর খান আলম বলেন, দর্শকদের জন্য ৩০, ৫০, ৭৫ ও ১০০ ডলারের টিকিটের ব্যবস্থা থাকবে। আলম বলেন, প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবারের আয়োজনে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং