Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: May 13, 2026 | 12:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প যাত্রা শুরু করেছে। ৮ মে শুক্রবার ইয়াঙ্কার্সের সেন্ট্রাল পার্ক অ্যাভিনিউয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন গ্রি ম্যাকানিক্যাল ইয়াঙ্কার্সের কর্ণধার এবং নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্পের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন)। এসময় প্রতিষ্ঠানটির সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী (লিটন) জানান, নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প তার দ্বিতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। মূলত ইলেক্ট্রিক ও এইচভিএসি সরঞ্জামের সাশ্রয়ী মূল্য পাইকারি বিক্রির উদ্দেশ্য আমাদের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে আমেরিকার ৫০ স্টেট, কানাডা ও বাংলাদেশ থেকে যে কেউ পাইকারি দামে এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। উত্তর আমেরিকার বাজারে মানসম্পন্ন বৈদ্যুতিক ও এইচভিএসি সরঞ্জাম সহজলভ্য করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করবে বলেও জানান তিনি।
নর্থ আমেরিকা ইলেক্ট্রিক অ্যান্ড এইচভিএসি কর্প মূলত বৈদ্যুতিক ও এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন, এয়ার কন্ডিশনিং) খাতের বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ সরবরাহ করবে। এ প্রতিষ্ঠানটি পেশাদার ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, কন্ট্রাক্টর এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য এক নির্ভরযোগ্য সাপ্লাই হাউস হিসেবে কাজ করবে বলে তোফায়েল চৌধুরী আশা প্রকাশ করেন।
গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক তানভীর চৌধুরী ও ফরহাদ চৌধুরীসহ ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিউনিটি নেতৃবৃন্দ নতুন এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং উদ্যোক্তাদের অভিনন্দন জানান। তারা বলেন, প্রবাসের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তার এমন সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটি কমিউনিটির অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ